1 Corinthians 15:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমিই হই, আর তাঁরাই হোন, আমরা এরূপ তবলিগ করি এবং তোমরা এরূপ বিশ্বাস করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, আমি হই বা তাঁরা হন, একথাই আমরা প্রচার করি এবং তোমরা একথাই বিশ্বাস করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমিই হই, আর তাঁহারাই হউন, আমরা এইরূপ প্রচার করি, এবং তোমরা এইরূপ বিশ্বাস করিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুতরাং আমি বা অন্যরা যাঁরাই তোমাদের কাছে প্রচার করে থাকি না কেন, সকলে একই সুসমাচার প্রচার করেছিলাম, যা তোমরা বিশ্বাস করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব আমি হই, আর তাঁরাই হোন, আমরা এইভাবে প্রচার করি, এবং তোমরা এইভাবে বিশ্বাস করেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমিই হই, আর তাঁহারাই হউন, আমরা এইরূপ প্রচার করি, এবং তোমরা এইরূপ বিশ্বাস করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমিই প্রচার করি বা অন্য প্রেরিতেরাই করেন, আমরা এই বিষয়েই প্রচার করি আর তোমরা তা-ই বিশ্বাস করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমিই তবলিগ করি বা অন্য সাহাবীরাই করেন, আমরা এই বিষয়েই তবলিগ করি আর তোমরা তাতেই ঈমান এনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমি হই বা তাঁরাই হোন, আমরা সকলে এই একই সুসমাচার প্রচার করি এবং তোমরা সেই সুসমাচারেই বিশ্বাস করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমি বা অন্যরা যারাই তোমাদের কাছে প্রচার করে থাকি না কেন, সকলে একই সুসমাচার প্রচার করেছিলাম, যা তোমরা বিশ্বাস করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমি হই, আর তাঁরাই হোন, আমরা এই ভাবে প্রচার করি এবং তোমরা এই ভাবে বিশ্বাস করেছ।