1 Corinthians 15:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতঃপরে শেষকাল উপস্থিত হবে; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করার পর পিতা আল্লাহ্র হস্তে রাজ্য সমর্পণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সবকিছুর শেষ সময় উপস্থিত হবে যখন তিনি সমস্ত শাসনভার, কর্তৃত্ব ও পরাক্রম ধ্বংস করার পর, পিতা ঈশ্বরের হাতে রাজ্যের ভার হস্তান্তর করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে পরিণাম হইবে; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্ত্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর খ্রীষ্ট যখন প্রত্যেক শাসনকর্তার কর্ত্তৃত্ব ও পরাক্রমকে পরাস্ত করে পিতা ঈশ্বরের হাতে রাজ্য সঁপে দেবেন তখন সমাপ্তি আসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার পরে পরিণাম হবে; তখন তিনি সব আধিপত্য এবং সব কর্ত্তৃত্ব ও পরাক্রমকে পরাস্ত করলে পর পিতা ঈশ্বরের হাতে রাজ্য সমর্পণ করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে পরিণাম হইবে; তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে খ্রীষ্ট যখন সমস্ত শাসন-ব্যবস্থা, অধিকার আর ক্ষমতা ধ্বংস করে পিতা ঈশ্বরের হাতে রাজ্য দিয়ে দেবেন তখনই শেষ সময় আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে মসীহ্ যখন সমস্ত শাসন্তব্যবস্থা, অধিকার আর ক্ষমতা ধ্বংস করে পিতা আল্লাহ্র হাতে রাজ্য দিয়ে দেবেন তখনই শেষ সময় আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর উপস্থিত হবে সমাপ্তির কাল। তখন সমস্ত আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার অবসান ঘটিয়ে তিনি পিতা ঈশ্বরের হাতে রাজ্য অর্পণ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর খ্রীষ্ট যখন প্রত্যেক শাসনকর্তার কর্ত্তৃত্ব ও পরাক্রমকে পরাস্ত করে পিতা ঈশ্বরের হাতে রাজ্য সঁপে দেবেন তখন সমাপ্তি আসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে পরিণাম হবে; তখন তিনি সব আধিপত্য, সব কর্তৃত্ব এবং পরাক্রম কে পরাস্ত করলে পর পিতা ঈশ্বরের হাতে রাজত্ব সমর্পণ করবেন।