1 Corinthians 15:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা, মৃতদের জন্য যারা বাপ্তিস্ম গ্রহণ করে, তারা কি করবে? মৃতেরা যদি একেবারেই পুুনরুত্থিত না হয়, তা হলে ওদের জন্য তারা আবার কেন বাপ্তিস্ম নেয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন পুনরুত্থান যদি না থাকে, তাহলে যারা মৃতদের জন্য বাপ্তিষ্ম গ্রহণ করে, তারা কী করবে? মৃতেরা যদি আদৌ উত্থাপিত না হয়, লোকেরা কেন তাদের জন্য বাপ্তিষ্ম গ্রহণ করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা, মৃতদের নিমিত্ত যাহারা বাপ্তাইজিত হয়, তাহারা কি করিবে? মৃতেরা যদি একেবারেই উত্থাপিত না হয়, তাহা হইলে উহাদের নিমিত্ত তাহারা আবার কেন বাপ্তাইজিত হয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যাঁরা মৃত লোকদের উদ্দেশ্যে বাপ্তিস্ম গ্রহণ করে তাদের কি হবে? মৃতেরা যদি কখনও পুনরুত্থিত না হয়, তাহলে তাদের জন্য এই লোকেরা কেন বাপ্তাইজ হয়?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথবা, মৃতদের জন্য যারা বাপ্তাইজিত হয়, তারা কি করবে? মৃতেরা যদি একেবারেই উত্থাপিত না হয়, তা হলে ওদের জন্য তারা আবার কেন বাপ্তাইজিত হয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা, মৃতদের নিমিত্ত যাহারা বাপ্তাইজিত হয়, তাহারা কি করিবে? মৃতেরা যদি একেবারেই উত্থাপিত না হয়, তাহা হইলে উহাদের নিমিত্ত তাহারা আবার কেন বাপ্তাইজিত হয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মৃতদের জন্য যারা বাপ্তিস্ম গ্রহণ করে তাদের কি হবে? মৃতদের যদি জীবিত করে তোলা না-ই হয় তবে কেন তারা মৃতদের জন্য বাপ্তিস্ম গ্রহণ করে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মৃতদের জন্য যারা তরিকাবন্দী নেয় তাদের কি হবে? মৃতদের যদি জীবিত করে তোলা না-ই হয় তবে কেন তারা মৃতদের জন্য তরিকাবন্দী নেয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরও বলি, মৃতদের পক্ষ হয়ে কেন তবে লোকে বাপ্তিষ্ম গ্রহণ করে? মৃতেরা যদি আদৌ পুনরুত্থিত না হয় তাহলে তাদের পক্ষে দীক্ষা গ্রহণ করার সার্থকতা কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যারা মৃত লোকদের উদ্দেশ্যে বাপ্তিস্ম গ্রহণ করে তাদের কি হবে? মৃতেরা যদি কখনও পুনরুত্থিত না হয়, তাহলে তাদের জন্য এই লোকেরা কেন বাপ্তাইজ হয়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা, মৃতদের জন্য যারা বাপ্তিষ্ম নেয়, তারা কি করবে? মৃতেরা যদি একেবারেই উত্থাপিত না হয়, তাহলে ওদের জন্য তারা আবার কেন বাপ্তিষ্ম নেবে?