1 Corinthians 15:42 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃতদের পুনরুত্থানও সেই একই রকম। ক্ষয়ে বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃতদের পুনরুত্থানের ক্ষেত্রেও এরকমই হবে। ক্ষয়ে বপন করা হয়, কিন্তু অক্ষয়তায় উত্থাপিত করা হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃতগণের পুনরুত্থানও তদ্রূপ। ক্ষয়ে বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মৃতদের পুনরুত্থানও সেই রকম৷ য়ে দেহ কবর দেওয়া হয় তা ক্ষয়প্রাপ্ত হয়, য়ে দেহ পুনরুত্থিত হয় তা অক্ষয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মৃতদের পুনরুত্থানও সেইরকম। ক্ষয়ে বোনা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃতগণের পুনরুত্থানও তদ্রূপ। ক্ষয়ে বপন করা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়; অনাদরে বপন করা যায়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতদের জীবিত হয়ে ওঠাও ঠিক সেই রকম। দেহ কবর দিলে পর তা নষ্ট হয়ে যায়, কিন্তু সেই দেহ এমন অবস্থায় জীবিত করে তোলা হবে যা আর কখনও নষ্ট হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতদের জীবিত হয়ে ওঠাও ঠিক সেই রকম। লাশ দাফন করলে পর তা নষ্ট হয়ে যায়, কিন্তু সেই লাশ এমন অবস্থায় জীবিত করে তোলা হবে যা আর কখনও নষ্ট হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতদেহের পুনরুত্থান সম্পর্কেও একথা প্রযোজ্য। যা সমাহিত করা হয়, তা নশ্বর। পুনরুত্থিত হলে তা হবে অবিনশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃতদের পুনরুত্থানও সেই রকম৷ যে দেহ কবর দেওয়া হয় তা ক্ষয়প্রাপ্ত হয়, যে দেহ পুনরুত্থিত হয় তা অক্ষয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃতদের পুনরুত্থানও সেই রকম। ক্ষয়ে বোনা যায়, অক্ষয়তায় উত্থাপন করা হয়;