1 Corinthians 15:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরূপ লেখাও আছে, প্রথম “মানুষ” আদম “সজীব প্রাণী হলেন;” শেষ আদম জীবনদায়ক রূহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই এরকম লেখা আছে: “প্রথম মানুষ আদম হলেন এক জীবিত প্রাণী”; শেষ আদম হলেন এক জীবনদায়ী আত্মা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপ লেখাও আছে, প্রথম “মনুষ্য” আদম “সজীব প্রাণী হইল;” শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্রে এই কথাও বলছে: ‘প্রথম মানুষ (আদম) সজীব প্রাণী হল; আর শেষ আদম (খ্রীষ্ট) জীবনদায়ক আত্মা হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে লেখাও আছে, প্রথম “মানুষ” আদম “সজীব প্রাণী হল,” শেষ আদম জীবনদায়ক আত্মা হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ লেখাও আছে, প্রথম “মনুষ্য” আদম “সজীব প্রাণী হইল;” শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাস্ত্রে এইভাবে লেখা আছে, “প্রথম মানুষ আদম জীবন্ত প্রাণী হলেন।” আর শেষ আদম জীবনদানকারী আত্মা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিতাবে এইভাবে লেখা আছে, “প্রথম মানুষ আদম জীবন্ত প্রাণী হলেন।” আর শেষ আদম জীবনদানকারী রূহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে লেখা আছে, ‘প্রথম মানব আদম জীবন্ত প্রাণীরূপে সৃষ্ট হলেন’। কিন্তু শেষের ‘আদম’ হলেন জীবনদায়ী আত্মা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্রে এই কথাও বলছে: “প্রথম মানুষ (আদম) সজীব প্রাণী হল;” আর শেষ আদম (খ্রীষ্ট) জীবনদায়ক আত্মা হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে পবিত্র শাস্ত্রে লেখাও আছে, প্রথম “মানুষ” আদম “সজীব প্রাণী হল,” শেষ আদম জীবনদায়ক আত্মা হলেন।