1 Corinthians 15:53 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যা কিছু ধ্বংস হয় তাকে এমন কিছু পরিধান করতে হবে যা ধ্বংস হয় না এবং যা কিছু মরণশীল তাকে অমরতা লাভ করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এই ক্ষয়প্রাপ্তকে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মরদেহকে অমরতা পরিধান হতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে, এবং এই মর্ত্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ এই ক্ষয়শীল দেহকে অক্ষয়তার পোশাক পরতে হবে; আর এই পার্থিব নশ্বর দেহ অবিনশ্বরতায় ভুষিত হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করতে হবে, এবং এই মর্ত্ত্যকে অমরতা পরিধান করতে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করিতে হইবে, এবং এই মর্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা নষ্ট হয় তাকে কাপড়ের মত করে এমন কিছু পরতে হবে যা কখনও নষ্ট হয় না। আর যা মরে যায় তাকে এমন কিছু পরতে হবে যা কখনও মরে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা নষ্ট হয় তাকে কাপড়ের মত করে এমন কিছু পরতে হবে যা কখনও নষ্ট হয় না। আর যা মরে যায় তাকে এমন কিছু পরতে হবে যা কখনও মরে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ এই নশ্বর সত্তাকে অবিনশ্বরতা ধারণ করতে হবে, এই মরদেহকে অমরতায় মণ্ডিত হতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এই ক্ষয়শীল দেহকে অক্ষয়তার পোশাক পরতে হবে; আর এই পার্থিব নশ্বর দেহ অবিনশ্বরতায় ভুষিত হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই ক্ষয়ণীয়কে অক্ষয়তা পরিধান করতে হবে এবং এই মর্ত্ত্যকে অমরতা পরিধান করতে হবে।