1 Corinthians 15:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রেরিতদের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হবার অযোগ্য, কারণ আমি আল্লাহ্র মণ্ডলীকে তাড়না করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, আমি প্রেরিতশিষ্যদের মধ্যে নগণ্যতম, এমনকি, প্রেরিতশিষ্যরূপে অভিহিত হওয়ারও যোগ্যতা আমার নেই, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীকে নির্যাতন করতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা পেরিতগণের মধ্যে আমি সর্ব্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেরিতরা আমার থেকে মহান, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি নির্য়াতন করতাম, প্রেরিত নামে পরিচিত হবার য়োগ্যও আমি নই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ প্রেরিতদের মধ্যে আমি সবচেয়ে ছোটো, বরং প্রেরিত নামে আখ্যাত হবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মন্ডলী তাড়না করতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রেরিতগণের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রেরিত্দের মধ্যে আমিই সবচেয়ে নীচু, এমন কি, প্রেরিত্ বলে কেউ যে আমাকে ডাকে তার যোগ্যও আমি নই, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি অত্যাচার করতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহাবীদের মধ্যে আমিই সবচেয়ে নীচু, এমন কি, সাহাবী বলে কেউ যে আমাকে ডাকে তার যোগ্যও আমি নই, কারণ আল্লাহ্র জামাতের উপর আমি জুলুম করতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এমনকি প্রেরিত নামেরও যোগ্য নই, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি নির্যাতন করতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেরিতরা আমার থেকে মহান, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি নির্যাতন করতাম; প্রেরিত নামে পরিচিত হবার যোগ্যও আমি নই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রেরিতদের মধ্যে আমি সবচেয়ে ছোটো, বরং প্রেরিত নামে আখ্যাত হবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলী তাড়না করতাম।