1 Corinthians 16:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পবিত্র লোকদের জন্য দান তুললবার সম্বন্ধে বলছি, আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে হুকুম দিয়েছি, সেই অনুসারে তোমরাও কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন ঈশ্বরের লোকদের জন্য দান সংগ্রহ প্রসঙ্গে লিখছি: আমি গালাতিয়ায় অবস্থিত মণ্ডলীগুলিকে যা করতে বলেছি, তোমরাও তাই করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে, আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি, তদনুসারে তোমরাও কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন ঈশ্বরের লোকদের দেবার জন্য অর্থ সংগ্রহের বিষয় বলছি: গালাতীয়ার মণ্ডলীকে আমি য়েমন বলেছিলাম তোমরাও তেমন করবে;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর পবিত্রদের জন্য চাঁদার বিষয়ে, আমি গালাতিয়া দেশস্থ সব মন্ডলী যে আজ্ঞা দিয়েছি, সেইভাবে তোমরাও কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পবিত্রগণের নিমিত্ত চাঁদার সম্বন্ধে, আমি গালাতিয়া দেশস্থ মণ্ডলী সকলকে যে আজ্ঞা দিয়াছি, তদনুসারে তোমরাও কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবার আমি ঈশ্বরের লোকদের সাহায্যের জন্য চাঁদা তুলবার বিষয়ে বলছি। গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলোর লোকদের আমি যে নির্দেশ দিয়েছি তোমরাও সেই রকম কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবার আমি আল্লাহ্র বান্দাদের সাহায্যের জন্য চাঁদা তুলবার বিষয়ে বলছি। গালাতিয়া প্রদেশের জামাতগুলোর লোকদের আমি যে নির্দেশ দিয়েছি তোমরাও সেই রকম কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট ভক্তদের জন্য অর্থসাহায্য সম্পর্কে আমার বক্তব্য, আমি গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলিকে যে নির্দেশ দিয়েছি তোমরা সেই নির্দেশ পালন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ঈশ্বরের লোকদের দেবার জন্য অর্থ সংগ্রহের বিষয় বলছি: গালাতীয়ার মণ্ডলীকে আমি যেমন বলেছিলাম তোমরাও তেমন করবে;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পবিত্রদের জন্য চাঁদার বিষয়ে, আমি গালাতিয়া দেশস্থ সব মণ্ডলীকে যে আদেশ দিয়েছি, সেইভাবে তোমরাও কর।