1 Corinthians 16:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তীমথি যদি আসেন, তবে দেখো যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কাজ করছেন; অতএব কেউ তাঁকে হেয়জ্ঞান না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তিমথি আসেন, তবে দেখো, তোমাদের সঙ্গে থাকার সময় তাঁর ভয় পাওয়ার যেন কিছু না থাকে, কারণ তিনি আমারই মতো প্রভুর কাজ করে চলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তীমথিয় যদি আইসেন, তবে দেখিও, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কার্য্য করিতেছেন; অতএব কেহ তাঁহাকে হেয়জ্ঞান না করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তীমথিয় তোমাদের কাছে য়েতে পারেন, তাঁকে আদর যত্ন করো৷ তোমাদের সঙ্গে তিনি য়েন নির্ভয়ে থাকতে পারেন৷ তিনিও আমার মতো প্রভুর কাজ করছেন, কেউ য়েন তাঁকে তাচ্ছিল্য় না করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তীমথীয় যদি আসেন, তবে দেখো, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কারণ যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কাজ করছেন; অতএব কেউ তাঁকে হেয় জ্ঞান না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তীমথিয় যদি আইসেন, তবে দেখিও, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কেননা যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কার্য করিতেছেন; অতএব কেহ তাঁহাকে হেয়জ্ঞান না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তীমথিয় যদি আসেন তবে দেখো যেন তিনি তোমাদের মধ্যে নির্ভয়ে থাকতে পারেন, কারণ আমি যেমন প্রভুর কাজ করছি তিনিও তেমনি করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তীমথিয় যদি আসেন তবে দেখো যেন তিনি তোমাদের মধ্যে নির্ভয়ে থাকতে পারেন, কারণ আমি যেমন প্রভুর কাজ করছি তিনিও তেমনি করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিমথি যদি তোমাদের ওখানে যায় তাহলে দেখ যেন সে নিশ্চিন্তে তোমাদের সঙ্গে থাকতে পারে, কারণ আমার মত সেও প্রভুর কাজ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীমথিয় তোমাদের কাছে যেতে পারেন, তাঁকে আদর যত্ন করো৷ দেখো তোমাদের সঙ্গে তিনি যেন নির্ভয়ে থাকতে পারেন৷ তিনিও আমার মতো প্রভুর কাজ করছেন, কেউ যেন তাঁকে তাচ্ছিল্য না করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তীমথীয় যদি আসেন, তবে দেখো, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কারণ যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কাজ করছেন; অতএব কেউ তাঁকে হেয় জ্ঞান না করুক।