1 Corinthians 16:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আপল্লো ভাইয়ের বিষয়ে বলছি; আমি তাঁকে অনেক ফরিয়াদ করেছিলাম, যেন তিনি ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান; কিন্তু এখন কোন ভাবেই যেতে তাঁর ইচ্ছা হল না, কিন্তু সুযোগ পেলেই যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমাদের ভাই আপল্লো সম্পর্কে বলছি, অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে তোমাদের কাছে যাওয়ার জন্য আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি এখন একেবারেই যেতে ইচ্ছুক নন। পরে সুযোগ পেলেই তিনি যাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপল্লো ভ্রাতার বিষয়ে বলিতেছি; আমি তাঁহাকে অনেক বিনতি করিয়াছিলাম, যেন তিনি ভ্রাতৃগণের সহিত তোমাদের কাছে যান; কিন্তু এখন যাইতে কোন প্রকারে তাঁহার ইচ্ছা হইল না; সুযোগ পাইলেই যাইবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমি তোমাদের ভাই আপল্লোর বিষয়ে বলি: আমি তাঁকে অনেক ভাবে উত্‌সাহিত করেছি য়েন তিনি অন্যান্য ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান৷ কিন্তু এটা পরিষ্কার য়ে তোমাদের কাছে যাবার ইচ্ছা তাঁর এখন নেই৷ তিনি সুয়োগ পেলেই তোমাদের কাছে যাবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর ভাই আপল্লোর বিষয়ে বলছি; আমি তাঁকে অনেক বিনতি করেছিলাম, যেন তিনি ভাইদের সাথে তোমাদের কাছে যান; কিন্তু এখন যেতে কোনোভাবে তাঁর ইচ্ছা হল না; সুযোগ পেলেই যাবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপল্লো ভ্রাতার বিষয়ে বলিতেছি; আমি তাঁহাকে অনেক বিনতি করিয়াছিলাম, যেন তিনি ভ্রাতৃগণের সহিত তোমাদের কাছে যান; কিন্তু এখন যাইতে কোন প্রকারে তাঁহার ইচ্ছা হইল না; সুযোগ পাইলেই যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এবার ভাই আপোল্লোর সম্বন্ধে বলছি। আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি ভাইদের সংগে তোমাদের কাছে যান, কিন্তু এখন তিনি কোনমতেই যেতে চাইলেন না। পরে সুযোগ পেলেই তিনি যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এবার ভাই আপোল্লোর সম্বন্ধে বলছি। আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি ভাইদের সংগে তোমাদের কাছে যান, কিন্তু এখন তিনি কোনমতেই যেতে চাইলেন না। পরে সুযোগ পেলেই তিনি যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভ্রাতা আপল্লো সম্পর্কে জানতে চাই যে আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি আমাদের অড়্যান্য ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান, কিন্তু তিনি এখন যেতে কিছুতেই রাজি হলেন না। পরে সুযোগ হলে যাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি তোমাদের ভাই আপল্লোর বিষয়ে বলি: আমি তাঁকে অনেক ভাবে উৎসাহিত করেছি যেন তিনি অন্যান্য ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান৷ কিন্তু এটা পরিষ্কার যে তোমাদের কাছে যাবার ইচ্ছা তাঁর এখন নেই৷ তিনি সুযোগ পেলেই তোমাদের কাছে যাবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভাই আপল্লোর বিষয়ে বলছি; আমি তাঁকে অনেক বিনতি করেছিলাম, যেন তিনি ভাইদের সাথে তোমাদের কাছে যান; কিন্তু এখন যেতে কোনোভাবে তাঁর ইচ্ছা হল না; সুযোগ পেলেই যাবেন।