1 Corinthians 16:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে ভাইয়েরা, তোমাদেরকে নিবেদন করছি; তোমরা স্তিফানের পরিজনকে জান, তাঁরা আখায়া দেশের প্রথম ঈমানদার এবং পবিত্র লোকদের পরিচর্যায় নিজেদের নিযুক্ত করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জানো যে স্তেফানার পরিজনেরা হলেন আখায়া প্রদেশের প্রথম ফসল, তাঁরা পবিত্রগণের সেবাকাজে নিজেদের নিযুক্ত করেছেন। ভাইবোনেরা, আমি তোমাদের অনুরোধ করছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে ভ্রাতৃগণ, তোমাদিগকে নিবেদন করিতেছি;—তোমরা স্তিফানের পরিজনকে জান, তাঁহারা আখায়া দেশের অগ্রিমাংশ, এবং পবিত্রগণের পরিচর্য্যায় আপনাদিগকে নিযুক্ত করিয়াছেন;—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা স্তিফান ও তাঁর পরিবারের বিষয়ে জান৷ আখায়াতে (গ্রীসে) তাঁরাই প্রথম খ্রীষ্টানুসারী হন৷ এখন তাঁরা খ্রীষ্টানুসারীদের সেবায় নিজেদের নিযোগ করেছেন৷ ভাইয়েরা, তোমাদের কাছে আমার অনুরোধ,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর হে ভাইয়েরা এবং বোনেরা, তোমাদেরকে নিবেদন করছি; -তোমরা স্তিফানের আত্মীয়কে জান, তাঁরা আখায়া দেশের অগ্রিমাংশ, এবং পবিত্রদের পরিচর্য্যায় নিজেদেরকে নিযুক্ত করেছেন; -
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে ভ্রাতৃগণ, তোমাদিগকে নিবেদন করিতেছি- তোমরা স্তিফানের পরিজনকে জান, তাঁহারা আখায়া দেশের অগ্রিমাংশ, এবং পবিত্রগণের পরিচর্যায় আপনাদিগকে নিযুক্ত করিয়াছেন-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমরা তো জান, স্তিফানের পরিবারের লোকেরাই আখায়া প্রদেশের প্রথম বিশ্বাসী। ঈশ্বরের লোকদের সেবা করবার জন্য তাঁরা নিজেদের উৎসর্গ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমরা তো জান, স্তিফানের পরিবারের লোকেরাই আখায়া প্রদেশের প্রথম ঈমানদার। আল্লাহ্র বান্দাদের সেবা করবার জন্য তাঁরা নিজেদের কোরবানী দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, তোমরা জান যে, স্তেফানার পরিবারবর্গ আখায়া প্রদেশের প্রথম খ্রীষ্টান। তারা খ্রীষ্টভক্তদের সেবায় আত্মনিয়োগ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাইরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা স্তিফান ও তাঁর পরিবারের বিষয়ে জান৷ আখায়াতে (গ্রীসে) তাঁরাই প্রথম খ্রীষ্টানুসারী হন৷ এখন তাঁরা খ্রীষ্টানুসারীদের সেবায় নিজেদের নিয়োগ করেছেন৷ ভাইরা, তোমাদের কাছে আমার অনুরোধ,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হে ভাইয়েরা এবং বোনেরা, তোমাদেরকে নিবেদন করছি; তোমরা স্তিফানের আত্মীয়কে জান, তাঁরা আখায়া প্রদেশের অগ্রিমাংশ এবং পবিত্রদের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন;