1 Corinthians 16:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্তিফান, ফর্তুনাত ও আখায়িকের আগমনে আমি আনন্দ করছি, কেননা তোমাদের অভাব তাঁরা পূর্ণ করেছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্তেফানা, ফর্তুনাত ও আখাইকার আগমনে আমি আনন্দিত হয়েছিলাম, কারণ তোমাদের থেকে যা অপূর্ণ ছিল, তাঁরা তা সরবরাহ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আগমনে আমি আনন্দ করিতেছি, কেননা তোমাদের ত্রুটি তাঁহারা পূর্ণ করিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি খুব খুশী কারণ স্তিফান, ফর্তুনাত আর আখায়া এখানে এসে তোমাদের না থাকার অভাব পূর্ণ করে দিয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আগমনে আমি আনন্দ করছি, কারণ তোমাদের ভুল তাঁরা পূর্ণ করেছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আগমনে আমি আনন্দ করিতেছি, কেননা তোমাদের ত্রুটি তাঁহারা পূর্ণ করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্তিফান, ফর্তুনাত আর আখায়িক এসেছেন বলে আমি খুব খুশী হয়েছি, কারণ তোমরা না থাকবার অভাব তাঁরাই পূরণ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্তিফান, ফর্তুনাত আর আখায়িক এসেছেন বলে আমি খুব খুশী হয়েছি, কারণ তোমরা না থাকবার অভাব তাঁরাই পূরণ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তেফানা, ফর্তুনাত এবং আখায়িক এখানে আসায় আমি খুবই আনন্দিত হয়েছি। তোমাদের অবর্তমানে তাঁরা তোমাদের অভাব পূরণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি খুব খুশী কারণ স্তিফান, ফর্তুনাত আর আখায়া এখানে এসে তোমাদের না থাকার অভাব পূর্ণ করে দিয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আসার কারণে আমি আনন্দ করছি, কারণ তোমাদের ভুল তাঁরা পূর্ণ করেছেন;