1 Corinthians 16:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তাঁরা আমার এবং তোমাদেরও রূহ্কে সজীব করেছেন। অতএব তোমরা এই প্রকার লোকদের চিনে মান্য করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর কারণ হল, তাঁরা আমার ও সেই সঙ্গে তোমাদেরও আত্মাকে অনুপ্রাণিত করেছেন। এই ধরনের লোকেরা স্বীকৃতি পাওয়ার যোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাঁহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন। অতএব তোমরা এই প্রকার লোকদিগকে চিনিয়া মান্য করিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা তোমাদের মতো আমার আত্মাকে তৃপ্ত করেছেন৷ তাই তোমরা এরূপ লোকদের চিনতে ভুল করো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তাঁরা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন। অতএব তোমরা এই ধরনের লোকদেরকে চিনে মান্য কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাঁহারা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করিয়াছেন। অতএব তোমরা এই প্রকার লোকদিগকে চিনিয়া মান্য করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা আমার আর তোমাদের অন্তরে উৎসাহ এনেছেন। তোমরা এই রকম লোকদের সম্মান কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা আমার আর তোমাদের দিলে উৎসাহ এনেছেন। তোমরা এই রকম লোকদের সম্মান কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা নিঃসন্দেহে আমার এবং তোমাদের সকলকেই অনুপ্রাণিত করেছেন। এই ধরণের লোকদের যথাযোগ্য স্বীকৃতি দেওয়া উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তোমাদের মতো আমার আত্মাকে তৃপ্ত করেছেন৷ তাই তোমরা এরূপ লোকদের চিনতে ভুল করো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁরা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন। অতএব তোমরা এই ধরনের লোকদেরকে চিনে মান্য কর।