1 Corinthians 16:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এশিয়ার মণ্ডলী সকল তোমাদের সালাম জানাচ্ছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁদের গৃহস্থিত মণ্ডলী তোমাদের প্রভুতে অনেক সালাম জানাচ্ছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এশিয়া প্রদেশের সব মণ্ডলী তোমাদের অভিবাদন জানাচ্ছেন। আক্বিলা ও প্রিষ্কিল্লা এবং তাঁদের বাড়িতে সমবেত হওয়া মণ্ডলী, প্রভুতে তোমাদের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এশিয়ার মণ্ডলী সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। আক্বিলা ও প্রিষ্কা এবং তাঁহাদের গৃহস্থিত মণ্ডলী তোমাদিগকে প্রভুতে অনেক মঙ্গলবাদ করিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এশিয়ার সমস্ত মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে৷ আক্কিলা ও প্রিষ্কা আর তাঁদের বাড়িতে যাঁরা উপাসনার জন্য সমবেত হন তাঁরা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এশিয়ার মন্ডলী সব তোমাদেরকে অভিবাদন জানাচ্ছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁদের গৃহস্থিত মন্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক অভিবাদন জানাচ্ছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এশিয়ার মণ্ডলী সকল তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁহাদের গৃহস্থিত মণ্ডলী তোমাদিগকে প্রভুতে অনেক মঙ্গলবাদ করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এশিয়া প্রদেশের মণ্ডলীগুলোর লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আকিলা, প্রিষ্কিল্লা আর তাঁদের ঘরের মণ্ডলীর লোকেরা প্রভুর ভালবাসার সংগে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এশিয়া প্রদেশের জামাতগুলোর লোকেরা তোমাদের সালাম জানাচ্ছে। আকিলা, প্রিষ্কিল্লা আর তাঁদের ঘরের জামাতের লোকেরা প্রভুর মহব্বতের সংগে তোমাদের আন্তরিক সালাম জানাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এশিয়া প্রদেশের মণ্ডলীগুলি তোমাদের অভিনন্দন জানাচ্ছে। আকিলা, প্রিস্কা এবং তাদের গৃহে যারা মিলিত হয় তারা সকলে প্রভুর নামে তোমাদের বিশেষ অভনন্দন জানাচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এশিয়ার সমস্ত মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে৷ আক্কিলা ও প্রিষ্কা আর তাঁদের বাড়িতে যারা উপাসনার জন্য সমবেত হন তাঁরা সকলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এশিয়ার মণ্ডলী সব তোমাদেরকে অভিবাদন জানাচ্ছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁদের গৃহস্থিত মণ্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক অভিবাদন জানাচ্ছেন।