1 Corinthians 16:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমাদের সঙ্গে এবার যাবার পথে সংক্ষিপ্ত সাক্ষাৎ করতে বাসনা করি না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু কাল থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এখন তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। প্রভুর অনুমতি পেলে, আমি তোমাদের সঙ্গে কিছু সময় কাটানোর আশা করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমাদের সহিত এবার পথঘটিত সাক্ষাৎ করিতে বাসনা করি না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু কাল থাকিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন যাত্রাপথে তোমাদের সঙ্গে দেখা করতে চাই না৷ প্রভুর ইচ্ছা হলে তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটাবার ইচ্ছা আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তোমাদের সাথে এবার অল্প সময়ের সাক্ষাৎ করতে চাই না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু সময় থাকব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমাদের সহিত এইবার পথঘটিত সাক্ষাৎ করিতে বাসনা করি না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু কাল থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাবার পথে এখন আমি তোমাদের সংগে দেখা করতে চাই না, কারণ আমি আশা করি, প্রভুর অনুমতি হলে আমি তোমাদের সংগে বেশ কিছু দিন থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাবার পথে এখন আমি তোমাদের সংগে দেখা করতে চাই না, কারণ আমি আশা করি আমি তোমাদের সংগে বেশ কিছু দিন থাকব, ইন্‌শা-আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এবার যাওয়ার পথে তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। আমি আশা করছি, প্রভু যদি সুযোগ দেন তাহলে এবার আমি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন যাত্রাপথে তোমাদের সঙ্গে দেখা করতে চাই না৷ প্রভুর ইচ্ছা হলে তোমাদের সঙ্গে অনেকটা সময় কাটাবার ইচ্ছা আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের সাথে এবার অল্প দিনের র সাক্ষাৎ করতে চাই না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু দিন থাকব।