1 Corinthians 2:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, তখন সুন্দর ভাষায় বা জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদেরকে যে আল্লাহ্র নিগূঢ়তত্ত্ব জ্ঞাত করছিলাম তা নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, আমি কোনো বাক্যের অলংকার ব্যবহার বা জ্ঞানের উৎকৃষ্টতায় তোমাদের কাছে ঈশ্বরের সাক্ষ্য ঘোষণা করতে যাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে ভ্রাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়াছিলাম, তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদিগকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম, তাহা নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, যখন আমি তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের সত্য প্রচার করেছিলাম, তখন আমি তা অলঙ্কারযুক্ত ও বুদ্ধিদীপ্ত ভাষায় প্রচার করি নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর হে ভাইয়েরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, তখন সুন্দর সুন্দর কথার মাধ্যমে কিম্বা জ্ঞানের গুরুত্ব অনুযায়ী তোমাদেরকে যে ঈশ্বরের সাক্ষ্য জানাতে উপস্থিত হয়েছিলাম, তা নয় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে ভ্রাতৃগণ, আমি যখন তোমাদের নিকটে গিয়াছিলাম, তখন গিয়া বাক্যের কি জ্ঞানের উৎকৃষ্টতা অনুসারে তোমাদিগকে যে ঈশ্বরের সাক্ষ্য জ্ঞাত করিতেছিলাম, তাহা নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করি নি বা খুব জ্ঞানী লোকের মত কথা বলি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে আল্লাহ্র দেওয়া সুসংবাদ তবলিগ করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করি নি বা খুব জ্ঞানী লোকের মত কথা বলি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম তখন কোন বাগাড়ম্বর বা জাগতিক জ্ঞানের দ্বারা তোমাদের কাছে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রচার করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, যখন আমি তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের সত্য প্রচার করেছিলাম, তখন আমি তা অলঙ্কারযুক্ত ও বুদ্ধিদীপ্ত ভাষায় প্রচার করি নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হে ভাইয়েরা, আমি যখন তোমাদের কাছে গিয়েছিলাম, তখন সুন্দর সুন্দর কথার মাধ্যমে কিম্বা জ্ঞানের গুরুত্ব অনুযায়ী তোমাদেরকে যে ঈশ্বরের নিগুড় তত্ব প্রচার করতে উপস্থিত হয়েছিলাম, তা নয়।