1 Corinthians 2:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মানুষের মধ্যে কে মানুষের সত্যিকারের বিষয়সমূহ জানে? কেবল মানুষের অন্তরস্থ রূহ্ই তার চিন্তা সকল জানে; তেমনি আল্লাহ্র বিষয়গুলো কেউ জানে না, কেবল আল্লাহ্র রূহ্ই তা জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ মানুষের অন্তরের আত্মা ছাড়া কোনো মানুষের চিন্তা কে জানতে পারে? একইভাবে, ঈশ্বরের চিন্তাভাবনা ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউই জানতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে; তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিষয়টি এই রকম: কোন মানুষ অপরে কি চিন্তা করছে তা জানে না৷ কেবল সেই ব্যক্তির আত্মা, য়ে তার অন্তরে থাকে সেই জানে৷ তেমনি ঈশ্বর কি চিন্তা করেন তা কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ মানুষের বিষয়গুলি মানুষদের মধ্যে কে জানে? একমাত্র মানুষের অন্তরের আত্মা জানে; তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, একমাত্র ঈশ্বরের আত্মা জানেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে; তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের মধ্যে এমন কে আছে, যে অন্য মানুষের মনের কথা জানতে পারে? মানুষের মধ্যে যে আত্মা আছে সে-ই কেবল তার নিজের মনের কথা জানে। সেই রকম, ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের মনের কথা অন্য কেউ জানতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের মধ্যে এমন কে আছে, যে অন্য মানুষের মনের কথা জানতে পারে? মানুষের মধ্যে যে রূহ্ আছে সে-ই কেবল তার নিজের মনের কথা জানে। সেই রকম, আল্লাহ্র রূহ্ ছাড়া আল্লাহ্র মনের কথা অন্য কেউ জানতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন মানুষের চিন্তাভাবনা তার অন্তরাত্মা ছাড়া আর কে জানে? তেমনি একমাত্র ঈশ্বরের আত্মা ছাড়া আর কেউ ঈশ্বরের মনোভাব জানে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিষয়টি এই রকম: কোন মানুষ অপরে কি চিন্তা করছে তা জানে না৷ কেবল সেই ব্যক্তির আত্মা, যে তার অন্তরে থাকে সেই জানে৷ তেমনি ঈশ্বর কি চিন্তা করেন তা কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মানুষের বিষয়গুলি মানুষদের মধ্যে কে জানে? একমাত্র মানুষের অন্তরের আত্মা জানে; তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, একমাত্র ঈশ্বরের আত্মা জানেন।