1 Corinthians 2:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা দুনিয়ার রূহ্‌কে পাই নি, বরং আল্লাহ্‌ থেকে নির্গত রূহ্‌কে পেয়েছি, যেন আল্লাহ্‌ মেহেরবানী করে আমাদেরকে যা যা দান করেছেন তা জানতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা জগতের আত্মাকে লাভ করিনি, কিন্তু লাভ করেছি সেই আত্মাকে, যিনি ঈশ্বর থেকে নির্গত হয়েছেন, যেন আমরা বুঝতে পারি, ঈশ্বর বিনামূল্যে আমাদের কী দান করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্ব্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন, তাহা জানিতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা জগতের আত্মাকে গ্রহণ করি নি কিন্তু ঈশ্বরের কাছ থেকে য়ে আত্মা এসেছেন তাঁকেই আমরা পেয়েছি, য়েন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা জানতে পারি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নি, কিন্তু সেই আত্মাকে পেয়েছি যা ঈশ্বরের, যেন ঈশ্বর অনুগ্রহের সঙ্গে আমাদেরকে যা যা দান করেছেন, তা জানতে পারি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন, তাহা জানিতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা জগতের আত্মাকে পাই নি, বরং ঈশ্বরের কাছ থেকে তাঁর আত্মাকে পেয়েছি, যেন ঈশ্বর আমাদের যে সব দান দিয়েছেন তা বুঝতে পারি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা দুনিয়ার রূহ্‌কে পাই নি, বরং আল্লাহ্‌র কাছ থেকে তাঁর রূহ্‌কে পেয়েছি, যেন আল্লাহ্‌ আমাদের যে সব দান দিয়েছেন তা বুঝতে পারি;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগতিক আত্মা নয়, ঈশ্বর প্রেরিত আত্মা আমরা লাভ করেছি যেন ঈশ্বর আপন অনুগ্রহে যা কিছু আমাদের দান করেছেন, সবই আমরা হৃদয়ঙ্গম করতে পারি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা জগতের আত্মাকে গ্রহণ করি নি কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছেন তাঁকেই আমরা পেয়েছি, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা জানতে পারি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা জগতের মন্দ আত্মাকে পাইনি, কিন্তু সেই আত্মাকে পেয়েছি যা ঈশ্বরের, যেন ঈশ্বর অনুগ্রহের সঙ্গে আমাদেরকে যা যা দান করেছেন, তা জানতে পারি।