1 Corinthians 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সেসব বিষয়েরই কথা, মানুষের শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু পাক-রূহের শিক্ষা অনুসারে বলছি; যারা পাক-রূহ্‌ লাভ করেছেন তাদের কাছ রূহানিক সত্য ব্যাখ্যা করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা একথাই বলি, মানুষের জ্ঞান দ্বারা আমাদের শেখানো ভাষায় নয়, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শেখানো ভাষায়, যা আত্মিক বিভিন্ন সত্যকে আত্মিক ভাষায় ব্যক্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সেই সকল বিষয়েরই কথা, মানুষিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি; আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সব বিষয়ে বলতে গিয়ে আমরা মানবিক জ্ঞানের শিক্ষানুরূপ কথায় নয়, কিন্তু পবিত্র আত্মার শিক্ষানুসারে বলেছি, আত্মিক বিষয় বোঝাতে আত্মিক কথাই ব্যবহার করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা সেই সমস্ত বিষয়েরই কথা, যা মানুষের শিক্ষা অনুযায়ী জ্ঞানের কথা দিয়ে নয়, কিন্তু আত্মার শিক্ষা অনুযায়ী কথা বলছি; আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করছি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সেই সকল বিষয়েরই কথা, মানুষিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি; আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই দানগুলোর কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যে সব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেয়ে বলি না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পেয়েই বলি। আত্মিক সত্য ব্যাখ্যা করবার জন্য আমরা আত্মিক কথাই ব্যবহার করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই দানগুলোর কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যে সব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেয়ে বলি না, কিন্তু পাক-রূহের দ্বারা শিক্ষা পেয়েই বলি। রূহানী সত্য ব্যাখ্যা করবার জন্য আমরা রূহানী কথাই ব্যবহার করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব বিষয়ে আমরা যা বলি তা মানবিক জ্ঞানপ্রসূত শিক্ষানুযায়ী নয় কিন্তু ঈশ্বরপ্রদত্ত আত্মার শিক্ষা অনুযায়ী বলি। আধ্যাত্মিক চেতনাসম্পন্ন লোকদের কাছেই আমরা আধ্যাত্মিক বিষয় ব্যাখ্যা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব বিষয়ে বলতে গিয়ে আমরা মানবিক জ্ঞানের শিক্ষানুরূপ কথায় নয়, কিন্তু পবিত্র আত্মার শিক্ষানুসারে বলেছি, আত্মিক বিষয় বোঝাতে আত্মিক কথাই ব্যবহার করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সেই সমস্ত বিষয়েরই কথা, যা মানুষের শিক্ষা অনুযায়ী জ্ঞানের কথা দিয়ে নয়, কিন্তু আত্মার শিক্ষা অনুযায়ী কথা বলছি; আত্মিক বিষয় আত্মিক বিষয়ের সঙ্গে যোগ করছি।