1 Corinthians 2:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা রূহানিক নয় তারা আল্লাহ্র রূহের বিষয়গুলো গ্রহণ করে না, কেননা তার কাছে সেসব মূর্খতা; আর সেসব সে জানতে পারে না, কারণ তা রূহানিকভাবে বিচারিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাকৃতিক মানুষ ঈশ্বরের আত্মা থেকে আগত বিষয়গুলি গ্রহণ করতে পারে না, কারণ সেসব তার কাছে মূর্খতা। সে সেগুলি বুঝতেও পারে না, কারণ সেগুলিকে আত্মিকভাবে বিচার-বিশ্লেষণ করতে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা; আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিক ভাবে বিচারিত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে আত্মা থেকে য়ে বিষয়গুলি আসে তা গ্রহণ করতে পারে না, কারণ তার কাছে সে সব মূর্খতা৷ য়ে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই সে আত্মিক কথা বুঝতে পারে না, কারণ সেই বিষয়গুলি কেবল, আত্মিকভাবেই বিচার করা যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু জাগতিক ব্যক্তি ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করেন না, কারণ তার কাছে সেসব মুর্খতা; আর সেসব সে জানতে পারে না, কারণ তা আত্মিক ভাবে বিচারিত হয় ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সেই সকল মূর্খতা; আর সেই সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিক ভাবে বিচারিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক আত্মিক নয় সে ঈশ্বরের আত্মার কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মুর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পবিত্র আত্মা শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক রূহানী নয় সে আল্লাহ্র রূহের কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মুর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পাক-রূহ্ শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংসারে আবদ্ধ ঈশ্বরের আত্মার প্রসাদ গ্রহণ করতে পারে না কারণ তার বিবেচনায় এ সবই মূর্খতা। সে এ কথা বুঝতেও পারে না কারণ আধ্যাত্মিক ভাবেই তার বিচার-বিশ্লেষণ করতে হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই সে আত্মা থেকে যে বিষয়গুলি আসে তা গ্রহণ করতে পারে না, কারণ তার কাছে সে সব মূর্খতা৷ যে ব্যক্তির মধ্যে পবিত্র আত্মা নেই সে আত্মিক কথা বুঝতে পারে না, কারণ সেই বিষয়গুলি কেবল, আত্মিকভাবেই বিচার করা যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু জাগতিক ব্যক্তি ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করেন না, কারণ তার কাছে সে সব মূর্খতা; আর সে সব সে জানতে পারে না, কারণ তা আত্মিক ভাবে বিচারিত হয়।