1 Corinthians 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, যেমন লেখা আছে, “চোখ যা দেখে নি, কান যা শোনে নি এবং মানুষের হৃদয়াকাশে যা ওঠে নি, যারা তাঁকে মহব্বত করে, আল্লাহ্‌ তাদের জন্য তা প্রস্তুত করে রেখেছেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, যেমন লেখা আছে, “কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শোনেনি, কোনো মানুষের মনে যা আসেনি, যারা তাঁকে ভালোবাসে, ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, যেমন লেখা আছে, “চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা উঠে নাই। যাহা ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে, তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু শাস্ত্রে য়েমন লেখা আছে: ‘ঈশ্বরকে যাঁরা ভালবাসে, তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোন মানুষ তা কখনও চোখে দেখে নি, কানে শোনে নি, এমন কি কল্পনাও করে নি৷’যিশাইয় 64:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যেমন লেখা আছে, “চোখ যা দেখে নি, কান যা শোনে নি এবং যা মানুষ কখনো হৃদয়ে চিন্তাও করে নি, যা ঈশ্বর, যারা তাঁকে প্রেম করে, তাদের জন্য তৈরী করেছেন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, যেমন লেখা আছে, “চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর, যাহারা তাঁহাকে প্রেম করে, তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু পবিত্র শাস্ত্রের কথামত, “ঈশ্বরকে যারা ভালবাসে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন, সেগুলো কেউ চোখেও দেখে নি, কানেও শোনে নি এবং মনেও ভাবে নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু পাক-কিতাবের কথামত, “আল্লাহ্‌কে যারা মহব্বত করে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন, সেগুলো কেউ চোখেও দেখে নি, কানেও শোনে নি এবং মনেও ভাবে নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে যেমন লেখা আছেঃ “কেউ যা চোখে দেখে নিশোনে নি কানেকোনদিন করে নি কল্পনাতা-ই সৃষ্টি করেছেন ঈশ্বরতাদেরই জন্য, যারা তাঁর অনুরাগী।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে: “ঈশ্বরকে যারা ভালবাসে, তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোন মানুষ তা কখনও চোখে দেখেনি, কানে শোনেনি, এমন কি কল্পনাও করেনি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যেমন লেখা আছে, “চোখ যা দেখেনি, কান যা শোনে নি এবং যা মানুষ কখনো হৃদয়ে চিন্তাও করে নি, যা ঈশ্বর, যারা তাঁকে প্রেম করে, তাদের জন্য তৈরী করেছেন।”