1 Corinthians 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে ভাইয়েরা, যারা রূহানিক তাদের কাছে যেভাবে কথা বলা প্রয়োজন সেই রকমভাবে তোমাদের কাছে কথা বলি নি, কিন্তু গুনাহ্‌-স্বভাবের লোকদের কাছে, মসীহ্‌ সম্বন্ধীয় শিশুদের কাছে যেভাবে কথা বলে সেই ভাবে তোমাদের কাছে কথা বলেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমি তোমাদের আত্মিক চেতনা সম্পন্ন মানুষরূপে সম্বোধন করতে পারিনি, কিন্তু করেছি জাগতিক মানুষরূপে—খ্রীষ্টে নিতান্তই শিশুদের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায়, খ্রীষ্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের সঙ্গে আত্মিক লোকদের মতো কথা বলতে পারি নি৷ খ্রীষ্টীয় জীবনে তোমরা শিশু বলে তোমাদের কাছে জাগতিক ভাবাপন্ন লোকদের মতো কথা বলছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, হে ভাইয়েরা, আমি তোমাদেরকে আত্মিক লোকদের মতো কথা বলতে পারি নি, কিন্তু জাগতিক লোকদের মতো, খ্রীষ্টের বিষয় শিশুদের মতো কথা বলেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায়, খ্রীষ্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, যারা আত্মিক সেই রকম লোকদের কাছে যেভাবে কথা বলা উচিত, আমি তোমাদের কাছে সেইভাবে কথা বলতে পারি নি, বরং যারা পাপ-স্বভাবের অধীনে আছে তাদের কাছে যেভাবে কথা বলা উচিত, সেইভাবেই তোমাদের কাছে কথা বলেছিলাম। খ্রীষ্টিয় জীবনে তোমরা তো একেবারে শিশুর মত, তাই তোমাদের কাছে সেইভাবেই কথা বলেছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, যারা রূহানী সেই রকম লোকদের কাছে যেভাবে কথা বলা উচিত, আমি তোমাদের কাছে সেইভাবে কথা বলতে পারি নি, বরং যারা গুনাহ্‌-স্বভাবের অধীনে আছে তাদের কাছে যেভাবে কথা বলা উচিত, সেইভাবেই তোমাদের কাছে কথা বলেছিলাম। ঈসায়ী জীবনে তোমরা তো একেবারে শিশুর মত, তাই তোমাদের কাছে সেইভাবেই কথা বলেছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, অধ্যাত্ম চেতনাসম্পন্ন লোকদের যেভাবে সম্বোধন করতাম সেইভাবে আমি তোমাদের সম্বোধন করতে পারি নি, সাধারণ এবং খ্রীষ্টাশ্রিত নাবালক শিশু মনে করেই তোমাদের কাছে কথা বলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, আমি তোমাদের সঙ্গে আত্মিক লোকদের মতো কথা বলতে পারি নি৷ খ্রীষ্টীয় জীবনে তোমরা শিশু বলে তোমাদের কাছে জাগতিক ভাবাপন্ন লোকদের মতো কথা বলছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, হে ভাইয়েরা, আমি তোমাদেরকে আত্মিক লোকদের মতো কথা বলতে পারি নি, কিন্তু মাংসিক লোকদের মতো, খ্রীষ্টের বিষয় শিশুদের মতো কথা বলেছি।