1 Corinthians 3:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার কর্ম পুড়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে নাজাত পাবে। তবে তার অবস্থা এমন হবে যে, সে যেন অগ্নির মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তা আগুনে পুড়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। সে নিজে রক্ষা পাবে, কিন্তু কেবলমাত্র আগুনের শিখা থেকে উত্তীর্ণ মানুষের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহার কর্ম্ম পুড়িয়া যায়, সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে। তথাপি এরূপে পাইবে, যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যদি কারোর কাজ পুড়ে যায় তবে তাকে ক্ষতি স্বীকার করতে হবে৷ সে নিজে রক্ষা পাবে; কিন্তু তার অবস্থা আগুনের মধ্য দিয়ে পার হয়ে আসা লোকের মতো হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যার কাজ পুড়ে যায়, সে ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু সে নিজে উদ্ধার পাবে । এমন ভাবে পাবে, যেন সে আগুনের মধ্যে দিয়ে পার হয়ে এসেছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহার কর্ম পুড়িয়া যায়, সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে। তথাপি এইরূপে পাইবে, যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর যদি তা পুড়ে যায় তবে তার ক্ষতি হবে। অবশ্য সে নিজে উদ্ধার পাবে, কিন্তু তার অবস্থা এমন লোকের মত হবে যে আগুনের মধ্য দিয়ে পার হয়ে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর যদি তা পুড়ে যায় তবে তার ক্ষতি হবে। অবশ্য সে নিজে নাজাত পাবে, কিন্তু তার অবস্থা এমন লোকের মত হবে যে আগুনের মধ্য দিয়ে পার হয়ে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যার কীর্তি সেই অগ্নিতে বিধ্বস্ত হবে সে ক্ষতিগ্রস্ত হবে। তবে অগ্নিকাণ্ড থেকে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তির মত সে শুধু নিজেই উদ্ধার লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যদি কারোর কাজ পুড়ে যায় তবে তাকে ক্ষতি স্বীকার করতে হবে৷ সে নিজে রক্ষা পাবে; কিন্তু তার অবস্থা আগুনের মধ্য দিয়ে পার হয়ে আসা লোকের মতো হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যার কাজ পুড়ে যায়, সে ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু সে নিজে উদ্ধার পাবে। এমন ভাবে পাবে, যেন সে আগুনের মধ্যে দিয়ে পার হয়ে এসেছে।