1 Corinthians 3:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, আপল্লো কি? আর পৌলই বা কি? তারা তো পরিচারকমাত্র, যাদের দ্বারা তোমরা ঈমানদার হয়েছ— যেমন প্রভু এক একজনকে তাঁর কাজ দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আপল্লো কে? আর পৌল-ই বা কে? কেবল পরিচারক মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ—যেমন প্রভু তাদের প্রত্যেকের উপরে দায়িত্ব অর্পণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, আপল্লো কি? আর পৌল কি? তাহারা ত পরিচারকমাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ; আর এক এক জনকে প্রভু যেমন দিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ৷ প্রভু আমাদের এক এক জনকে য়েমন কাজ দিয়েছেন আমরা তেমন করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাল, কে আপল্লো? আর কে পৌল? তারা তো দাস মাত্র, যাদের মাধ্যমে তোমরা বিশ্বাসী হয়েছ; আর এক এক জনকে প্রভু যেমন দিয়েছেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, আপল্লো কি? আর পৌল কি? তাহারা ত পরিচারকমাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ, প্রত্যেককে প্রভু যেমন দায়িত্ব দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা তো সেবাকারী মাত্র যাদের মধ্য দিয়ে তোমরা বিশ্বাসের পথে এসেছ। প্রভুই আমাদের প্রত্যেককে যার যার কাজ দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা তো সেবাকারী মাত্র যাদের মধ্য দিয়ে তোমরা ঈমানের পথে এসেছ। প্রভুই আমাদের প্রত্যেককে যার যার কাজ দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপল্লো কে? আর পৌলই বা কি? প্রভ যাকে যেমন ভাবে নিয়োগ করেছেন সেই অনুযায়ী তাঁরা কাজ করেছেন। তাঁরা তো পরিচারক মাত্র, তাঁদের দ্বারাই তোমরা বিশ্বাসী হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ৷ প্রভু আমাদের এক একজনকে যেমন কাজ দিয়েছেন আমরা তেমন করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাল, কে আপল্লো? আর কে পৌল? তারা তো দাস মাত্র, যাদের মাধ্যমে তোমরা বিশ্বাসী হয়েছ; আর এক এক জনকে প্রভু যেমন দিয়েছেন।