1 Corinthians 3:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রোপক ও সেচক উভয়েই এক এবং যার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বীজবপন করে এবং যে জল দেয়, তাদের উদ্দেশ্য একই থাকে। তাই প্রত্যেক ব্যক্তি, যে যেমন পরিশ্রম করে, সেই অনুযায়ী পুরস্কৃত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রোপক ও সেচক উভয়েই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে বীজ বোনে ও য়ে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে রোপণ করে ও যে জল দেয় দুজনেই এক এবং যে যেমন পরিশ্রম করে, সে তেমন নিজের বেতন পাবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রোপক ও সেচক উভয়েই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বীজ লাগায় আর যে জল দেয় তাদের উদ্দেশ্য একই, কিন্তু প্রত্যেকে যার যার পরিশ্রম হিসাবে পুরস্কার পাবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বীজ লাগায় আর যে পানি দেয় তাদের উদ্দেশ্য একই, কিন্তু প্রত্যেকে যার যার পরিশ্রম হিসাবে পুরস্কার পাবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকেই একই উদ্দেশ্যে কাজ করে। রোপক ও সেচক, প্রত্যেকেই তাদের শ্রম অনুযায়ী মজুরী লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে বীজ বোনে ও যে জল দেয় তাদের উদ্দেশ্য এক; তারা প্রত্যেকে নিজের নিজের কর্ম অনুসারে ফল পাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে রোপণ করে ও যে জল দেয় দুজনেই এক এবং যে যেমন পরিশ্রম করে, সে তেমন নিজের বেতন পাবে।