1 Corinthians 4:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অপবাদের পাত্র হতে হতে বিনয় করছি; অদ্য পর্যন্ত আমরা যেন দুনিয়ার আবর্জনা, সকল বস্তুর জঞ্জাল হয়ে রয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের যখন নিন্দা করা হয়, আমরা নম্রতায় তার উত্তর দিই। এই মুহূর্ত পর্যন্ত আমরা সমাজের আবর্জনা, জগতের জঞ্জাল হয়ে আছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অপবাদিত হইতে হইতে বিনয় করিতেছি; অদ্য পর্য্যন্ত আমরা যেন জগতের আবর্জ্জনা, সকল বস্তুর জঞ্জাল হইয়া রহিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ অপবাদ দিলে তার সঙ্গে ভাল কথা বলি৷ আজ পর্যন্ত আমরা য়েন জগতের আবর্জনা ও দুনিয়ার জঞ্জাল হয়ে রয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিন্দিত হলেও অনুরোধ করছি; আজ পর্যন্ত আমরা যেন জগতের আবর্জনা, যেন সকল বস্তুর জঞ্জাল হয়ে আছি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অপবাদিত হইতে হইতে বিনয় করিতেছি; অদ্য পর্যন্ত আমরা যেন জগতের আবর্জনা, সকল বস্তুর জঞ্জাল হইয়া রহিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তারা আমাদের নিন্দা করে তখন নম্রভাবে আমরা তাদের উত্তর দিই। এখনও পর্যন্ত আমরা জগতের আবর্জনার মত, দুনিয়ার জঞ্জাল হয়েই রয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তারা আমাদের নিন্দা করে তখন নম্রভাবে আমরা তাদের জবাব দিই। এখনও পর্যন্ত আমরা দুনিয়ার আবর্জনার মত, দুনিয়ার জঞ্জাল হয়েই রয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ আমাদের নিন্দা করলেও আমরা তার সঙ্গে মিষ্ট ব্যবহার করি। আমরা যেন জগতের জঞ্জাল, সকলে আমাদের ঝেড়ে ফেলতে চায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ অপবাদ দিলে তার সঙ্গে ভাল কথা বলি৷ আজ পর্যন্ত আমরা যেন জগতের আবর্জনা ও দুনিয়ার জঞ্জাল হয়ে রয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিন্দার পত্র হলেও অনুরোধ করছি; আজ পর্যন্ত আমরা ইহুদীরা যেন জগতের আবর্জনা, যেন সকল বস্তুর জঞ্জাল হয়ে আছি।