1 Corinthians 4:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই অভিপ্রায়ে আমি তীমথিকে তোমাদের কাছে পাঠিয়েছি; তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান; তিনি তোমাদেরকে মসীহ্ ঈসাতে আমার পন্থা সকল স্মরণ করাবেন, যা আমি সর্বত্র সমস্ত মণ্ডলীতে শিক্ষা দিয়ে থাকি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উদ্দেশ্যে আমি আমার পুত্রসম তিমথিকে তোমাদের কাছে পাঠাচ্ছি, যাঁকে আমি ভালোবাসি; তিনি প্রভুতে বিশ্বস্ত। তিনি খ্রীষ্ট যীশুতে আমার জীবনযাপনের কথা তোমাদের মনে করিয়ে দেবেন, যা আমি সর্বত্র প্রতিটি মণ্ডলীতে আমি যা শিক্ষা দিই তার সঙ্গে সংগতিপূর্ণ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই অভিপ্রায়ে আমি তীমথিয়কে তোমাদের নিকটে পাঠাইয়াছি; তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত বৎস; তিনি তোমাদিগকে খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় আমার পন্থা সকল স্মরণ করাইবেন, যাহা আমি সর্ব্বত্র সর্ব্ব মণ্ডলীতে শিক্ষা দিয়া থাকি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই জন্যই আমি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান হিসাবে তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি৷ খ্রীষ্ট যীশুতে আমি য়ে সব পথে চলি তা সে তোমাদের মনে করিয়ে দেবে৷ প্রত্যেক জায়গায় প্রত্যেক মণ্ডলীতে আমি সেই পথের বিষয় শিক্ষা দিয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি; তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান; তিনি তোমাদেরকে খ্রীষ্ট যীশুর বিষয়ে আমার সমস্ত শিক্ষা মনে করাবেন, যা আমি সব জায়গায় সব মন্ডলীতে শিক্ষা দিয়ে থাকি ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই অভিপ্রায়ে আমি তীমথিয়কে তোমাদের নিকটে পাঠাইয়াছি; তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত বৎস; তিনি তোমাদিগকে খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় আমার পন্থা সকল স্মরণ করাইবেন, যাহা আমি সর্বত্র সর্ব মণ্ডলীতে শিক্ষা দিয়া থাকি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এইজন্যই আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি। বিশ্বাসী হিসাবে তিনি আমার প্রিয় আর বিশ্বস্ত সন্তান। যীশুর সংগে যুক্ত হয়ে আমার শিক্ষা ও কাজ কি রকম, তিনি তা তোমাদের মনে করিয়ে দেবেন। প্রত্যেক জায়গার প্রত্যেক মণ্ডলীতে আমি সেই সব বিষয়ে একই রকম শিক্ষা দিয়ে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এইজন্যই আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি। ঈমানদার হিসাবে তিনি আমার প্রিয় আর বিশ্বস্ত সন্তান। ঈসার সংগে যুক্ত হয়ে আমার শিক্ষা ও কাজ কি রকম, তিনি তা তোমাদের মনে করিয়ে দেবেন। প্রত্যেক জায়গার প্রত্যেক জামাতে আমি সেই সব বিষয়ে একই রকম শিক্ষা দিয়ে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই আমি আমার প্রিয় সন্তান এবং প্রভুর বিশ্বস্ত অনুগামী তিমথিকে তোমাদের কাছে পাঠালাম। খ্রীষ্টাশ্রিত জীবনের আচরণ সম্পর্কে আমার মত ও পথ, যা আমি সর্বত্র মণ্ডলীকে শিক্ষা দিয়ে থাকি, তিনি সে বিষয়ে তোমাদের মনে করিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জন্যই আমি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান হিসাবে তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি৷ খ্রীষ্ট যীশুতে আমি যে সব পথে চলি তা সে তোমাদের মনে করিয়ে দেবে৷ প্রত্যেক জায়গায় প্রত্যেক মণ্ডলীতে আমি সেই পথের বিষয় শিক্ষা দিয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমি তীমথিয়কে তোমাদের কাছে পাঠিয়েছি; তিনি প্রভুতে আমার প্রিয় ও বিশ্বস্ত সন্তান; তিনি তোমাদেরকে খ্রীষ্ট যীশুর বিষয়ে আমার সমস্ত শিক্ষা মনে করাবেন, যা আমি সব জায়গায় সব মণ্ডলীতে শিক্ষা দিয়ে থাকি।