1 Corinthians 4:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন, তবে আমি অবিলম্বে তোমাদের কাছে আসবো এবং যারা গর্বিত হয়ে উঠেছে তাদের কথা নয়, কিন্তু তাদের পরাক্রম জানবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রভুর ইচ্ছা হলে, খুব শীঘ্রই আমি তোমাদের কাছে যাব। তখন এই উদ্ধত লোকেরা কীভাবে কথা বলছে, শুধু তাই নয়, তাদের ক্ষমতা কতটুকু, তাও আমি দেখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন, তবে আমি অবিলম্বে তোমাদের নিকটে আসিব, এবং যাহারা গর্ব্বিত হইয়া উঠিয়াছে, তাহাদের কথা নয়, কিন্তু পরাক্রম জানিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাই হোক যদি প্রভুর ইচ্ছা হয় তবে খুব শিগ্গিরই আমি তোমাদের কাছে আসব এবং এই দান্ভিক লোকদের কথা শুনতে নয়, তাদের ক্ষমতা কি তা জানব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন, তবে আমি খুব তাড়াতাড়িই তোমাদের কাছে যাব এবং যারা গর্বিত হয়ে উঠেছে, তাদের কথা নয়, কিন্তু তাদের ক্ষমতা জানব ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন, তবে আমি অবিলম্বে তোমাদের নিকটে আসিব, এবং যাহারা গর্বিত হইয়া উঠিয়াছে, তাহাদের কথা নয়, কিন্তু পরাক্রম জানিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু প্রভুর ইচ্ছা হলে আমি শীঘ্রই তোমাদের কাছে আসব। যারা অহঙ্কারে ফুলে উঠেছে তাদের কথাবার্তা শুনতে আসব না, কিন্তু তাদের শক্তি কতখানি তা দেখতে আসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি শীঘ্রই তোমাদের কাছে আসব, ইন্শা-আল্লাহ্। যারা অহঙ্কারে ফুলে উঠেছে তাদের কথাবার্তা শুনতে আসব না, কিন্তু তাদের শক্তি কতখানি তা দেখতে আসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভুর ইচ্ছা থাকলে আমি শীঘ্রই তোমাদের কাছে যাব এবং তখন তাদের কথা নয়, কিন্তু আমার ক্ষমতা যাচাই করে দেখব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাই হোক্ যদি প্রভুর ইচ্ছা হয় তবে খুব শীঘ্রই আমি তোমাদের কাছে আসব এবং এই দাম্ভিক লোকদের কথা শুনতে নয়, তাদের ক্ষমতা কি তা জানব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রভু যদি ইচ্ছা করেন, তবে আমি খুব তাড়াতাড়িই তোমাদের কাছে যাব এবং যারা গর্বিত হয়ে উঠেছে, তাদের কথা নয়, কিন্তু তাদের ক্ষমতা জানব।