1 Corinthians 4:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের ইচ্ছা কি? আমি কি বেত নিয়ে তোমাদের কাছে যাব? না, মহব্বত ও মৃদুতার মনোভাব নিয়ে যাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কী চাও? তোমাদের কাছে আমি কি চাবুক নিয়ে যাব, না ভালোবাসায় ও কোমল মানসিকতার সঙ্গে যাব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের ইচ্ছা কি? আমি কি বেত লইয়া তোমাদের কাছে যাইব? না প্রেমে ও মৃদুতার আত্মায় যাইব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কি চাও? তোমরা কি চাও য়ে শাস্তি দিতে আমি তোমাদের কাছে বেত নিয়ে আসি, অথবা ভালবাসা ও শান্ত মনোভাবে আসি?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের ইচ্ছা কি? আমি কি বেত নিয়ে তোমাদের কাছে যাব? না ভালবাসা ও নম্রতার আত্মায় যাব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের ইচ্ছা কি? আমি কি বেত লইয়া তোমাদের কাছে যাইব? না প্রেম ও মৃদুতার আত্মায় যাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের কাছে কি নিয়ে আসব-বেত, না ভালবাসা আর নরম মনোভাব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের কাছে কি নিয়ে আসব- বেত, না ভালবাসা আর নরম মনোভাব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি চাও? আমি কি চাবুক হাতে নিয়ে তোমাদের কাছে যাব না? না, ভালবাসা ও স্নেহকোমল ভাব নিয়ে যাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি চাও? তোমরা কি চাও যে শাস্তি দিতে আমি তোমাদের কাছে বেত নিয়ে আসি, অথবা ভালবাসা ও শান্ত মনোভাবে আসি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের ইচ্ছা কি? আমি কি বেত নিয়ে তোমাদের কাছে যাব? না ভালবাসা ও নম্রতার আত্মায় যাব?