1 Corinthians 4:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানুষের আদালতে যে আমার বিচার হয়, তা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়; এমন কি, আমি আমার নিজেরও বিচার করি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের কাছে, কিংবা মানুষের কোনও আদালতে যদি আমার বিচার হয়, আমি তা নগণ্য বিষয় বলেই মনে করি। প্রকৃতপক্ষে, আমি নিজেরও বিচার করি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের দ্বারা কিম্বা মানুষিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়; এমন কি, আমি আমার নিজেরও বিচার করি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা বা কোন মানুষের বিচার সভা আমার বিচার করুক তাতে আমার কিছু যায় আসে না, এমন কি আমি আমার নিজেরও বিচার করি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমাদের মাধ্যমে অথবা কোনো মানুষের বিচারসভায় যে আমার বিচার হয়, তা আমার কাছে খুবই সাধারণ বিষয়; এমন কি, আমি আমার নিজেরও বিচার করি না ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের দ্বারা কিম্বা মানুষিক বিচার-দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়; এমন কি, আমি আমার নিজেরও বিচার করি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিচার তোমরাই কর বা আদালত করুক, তাতে আমার কিছু যায়-আসে না; এমন কি, আমিও আমার নিজের বিচার করি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিচার তোমরাই কর বা আদালত করুক, তাতে আমার কিছু যায়-আসে না; এমন কি, আমিও আমার নিজের বিচার করি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কিম্বা মানবসমাজের কোন বিচারালয়ে আমার বিচার হোক-এটা আমার কাছে নিতান্ত তুচ্ছ ব্যাপার, এমন কি আমি নিজেও নিজের বিচার করি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা বা কোন মানুষের বিচার সভা আমার বিচার করুক তাতে আমার কিছু যায় আসে না, এমন কি আমি আমার নিজেরও বিচার করি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমাদের মাধ্যমে অথবা কোনো মানুষের বিচার সভায় যে আমার বিচার হয়, তা আমার কাছে খুবই সাধারণ বিষয়; এমনকি, আমি আমার নিজেরও বিচার করি না।