1 Corinthians 4:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা কে তোমাকে অন্যদের থেকে বিশিষ্ট করে তোলে? তোমার এমন কি আছে যা দান হিসাবে পাও নি? আর যখন পেয়েছ তখন পাও নি বলে শ্লাঘা কেন করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ কে তোমাদের অন্য কারও চেয়ে বিশিষ্ট করেছে? তোমাদের এমন কী আছে যা ঈশ্বর তোমদের দান করেননি? আর যদি তা পেয়েছ, তাহলে নিজেরা তা অর্জন করেছ ভেবে গর্ব করো কেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ, এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ; তখন যেন পাও নাই, এরূপ শ্লাঘা কেন করিতেছ? তোমরা এখন পূর্ণ হইয়াছ!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি য়ে অন্যদের থেকে ভাল তা কে বলেছে? আর তুমি যা ঈশ্বরের কাছ থেকে দান হিসাবে পাও নি, এমনই বা কি তোমার আছে? আর যখন তুমি সব কিছু দান হিসেবে পেয়েছ, তখন দান হিসেবে পাও নি, কেন এমন গর্ব করছ?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ কে তোমাদের মধ্য ভেদাভেদের সৃষ্টি করেছে? আর এমন কি আছে যা তোমরা বিনামূল্যে পাও নি না, এমনই বা তোমার কি আছে? আর যখন পেয়েছ; আর যা পাও নি, এমন মনে করে কেন অহংকার করছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ, এমনই বা তোমার কি আছে? আর যখন পাইয়াছ, তখন যেন পাও নাই এইরূপ শ্লাঘা কেন করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে অন্যদের চেয়ে বিশেষ কিছু তা তো কেউ মনে করে না। তোমার এমন কি আছে যা তুমি দান হিসাবে পাও নি? আর যদি তুমি তা পেয়েই থাক তবে পাও নি বলে কেন গর্ব করছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে অন্যদের চেয়ে বিশেষ কিছু তা তো কেউ মনে করে না। তোমার এমন কি আছে যা তুমি দান হিসাবে পাও নি? আর যদি তুমি তা পেয়েই থাক তবে পাও নি বলে কেন গর্ব করছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কিসের এত অহঙ্কার? তোমাদের এমন কি আছে যা ঈশ্বর তোমাদের দান করেন নি? দানরূপেই যদি পেয়ে থাক তাহলে নিজের বলে তা নিয়ে কেন গর্ব কর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যে অন্যদের থেকে ভাল তা কে বলেছে? আর তুমি যা ঈশ্বরের কাছ থেকে দান হিসাবে পাও নি, এমনই বা কি তোমার আছে? আর যখন তুমি সব কিছু দান হিসেবে পেয়েছ, তখন দান হিসেবে পাও নি, কেন এমন গর্ব করছ?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কে তোমাদের মধ্য পক্ষপাতিত্ব সৃষ্টি করেছে? আর এমনকি আছে যা তোমরা বিনামূল্যে পাও নি, এমনই বা তোমার কি আছে? আর যখন পেয়েছ; আর যা পাও নি, এমন মনে করে কেন অহঙ্কার করছ?