1 Corinthians 4:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা এখন পূর্ণ হয়েছ! এখন ধনবান হয়েছ! আমাদের ছাড়াই রাজত্ব পেয়েছ! আর রাজত্ব পেলে ভালই হত, তোমাদের সঙ্গে আমরাও রাজত্ব পেতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যা চাও, ইতিমধ্যে তা তোমাদের কাছে আছে। তোমরা এরই মধ্যে সম্পদশালী হয়েছ! তোমরা রাজা হয়েছ—তাও আমাদের বাদ দিয়েই! আমি কত না ইচ্ছা করি যে তোমরা সত্যিসত্যিই রাজা হয়ে ওঠো, যেন আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারি!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন ধনবান্‌ হইয়াছ! আমাদের ছাড়া রাজত্ব পাইয়াছ! আর রাজত্ব পাইলে ভালই হইত, তোমাদের সহিত আমরাও রাজত্ব পাইতাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা মনে করছ, তোমাদের যা কিছু প্রযোজন তোমরা এখনই সে সব পেয়ে গিয়েছ৷ তোমরা মনে কর তোমরা এখন ধনী হয়ে গিয়েছ; আর আমাদের ছাড়াই তোমরা রাজা হয়ে গিয়েছ৷ অবশ্য সত্যি সত্যিই তোমরা রাজা হয়ে গেলে ভালোই হত! তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারতাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা এখন পূর্ণ হয়েছ! এখন ধনী হয়েছ! আমাদের ছাড়া রাজত্ব পেয়েছ! আর রাজত্ব পেলে ভালই হত, তোমাদের সঙ্গে আমরাও রাজত্ব পেতাম ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এখন পূর্ণ হইয়াছ! এখন ধনবান হইয়াছ! আমাদের ছাড়া রাজত্ব পাইয়াছ! আর রাজত্ব পাইলে ভালই হইত, তোমাদের সহিত আমরাও রাজত্ব পাইতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আগেই সব কিছু পেয়ে গেছ, আগেই ধনী হয়েছ, আর আমাদের বাদ দিয়েই রাজা হয়ে বসে আছ। অবশ্য তোমরা রাজা হলে ভালই হত, তাহলে আমরাও তোমাদের সংগে রাজা হতে পারতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আগেই সব কিছু পেয়ে গেছ, আগেই ধনী হয়েছ, আর আমাদের বাদ দিয়েই বাদশাহ্‌ হয়ে বসে আছ। অবশ্য তোমরা বাদশাহ্‌ হলে ভালই হত, তাহলে আমরাও তোমাদের সংগে বাদশাহ্‌ হতে পারতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অবশ্যই পরিতৃপ্ত! সমৃদ্ধ! মনে হচ্ছে আমাদের বাদ দিয়েই তোমরা এখন বেশ রাজত্ব করছ। আহা, তোমরা রাজত্ব করলে তো ভালই হত, তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজত্ব করতে পারতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা মনে করছ, তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা এখনই সে সব পেয়ে গিয়েছ৷ তোমরা মনে কর তোমরা এখন ধনী হয়ে গিয়েছ; আর আমাদের ছাড়াই তোমরা রাজা হয়ে গিয়েছ৷ অবশ্য সত্যি সত্যিই তোমরা রাজা হয়ে গেলে ভালোই হত! তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারতাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এখন পূর্ণ হয়েছ! এখন ধনী হয়েছ! আমাদের ছাড়া রাজত্ব পেয়েছ! আর রাজত্ব পেলে ভালই হত, তোমাদের সঙ্গে আমরাও রাজত্ব পেতাম।