1 Corinthians 5:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক শোনা যাচ্ছে যে, তোমাদের মধ্যে জেনা আছে, আর এমন জেনা, যা অ-ইহুদীদের মধ্যেও নেই, এমন কি, তোমাদের মধ্যে একজন তার সৎমায়ের সঙ্গে ঘর করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে বাস্তবিকই এরকম সংবাদ দেওয়া হয়েছে যে, তোমাদের মধ্যে অনৈতিক যৌনাচার রয়েছে, আর তা এমনই ধরনের যা পরজাতীয়দের মধ্যেও দেখা যায় না। এক ব্যক্তি তার বিমাতার সঙ্গে সহবাস করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক শুনা যাইতেছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার, যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমন কি, তোমাদের মধ্যে এক জন আপন পিতার ভার্য্যাকে রাখিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একথা সত্যি শোনা যাচ্ছে য়ে তোমাদের মধ্যে য়ৌন পাপ রয়েছে৷ এমন য়ৌন পাপ যা বিধর্মীদের মধ্যেও দেখা যায় না; একজন নাকি তার সত্‌মার সঙ্গে অবৈধ জীবনযাপন করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাস্তবিক শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার, যা অন্য জাতিদের মধ্যে নেই, এমন কি, তোমাদের মধ্যে একজন তার বাবার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক শুনা যাইতেছে যে, তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার, যাহা পরজাতীয়দের মধ্যেও নাই, এমন কি, তোমাদের মধ্যে একজন আপন পিতার ভার্যাকে রাখিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোনা যাচ্ছে, তোমাদের মধ্যে ব্যভিচারের পাপ আছে, আর সেই ব্যভিচার এমন জঘন্য রকমের যে, অযিহূদীরা পর্যন্ত তা করে না। এমন কি, একজন তার সৎমাকে নিজের স্ত্রীর মত করে রেখেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোনা যাচ্ছে, তোমাদের মধ্যে জেনার গুনাহ্‌ আছে, আর সেই জেনা এমন জঘন্য রকমের যে, অ-ইহুদীরা পর্যন্ত তা করে না। এমন কি, একজন তার সৎমাকে নিজের স্ত্রীর মত করে রেখেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শুনলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এমন ব্যভিচারে লিপ্ত যা ম্লেচ্ছদের মধ্যেও দেখা যায় না, এমন কি সে তার বিমাতার সঙ্গে সহবাস করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা সত্যি শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে যৌন পাপ রয়েছে৷ এমন যৌন পাপ যা বিধর্মীদের মধ্যেও দেখা যায় না; একজন নাকি তার সত্‌মার সঙ্গে অবৈধ জীবনযাপন করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক শোনা যাচ্ছে যে তোমাদের মধ্যে ব্যভিচার আছে, আর এমন ব্যভিচার, যা অযিহুদিদের মধ্যে নেই, এমনকি, তোমাদের মধ্যে একজন তার বাবার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে।