1 Corinthians 5:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই দুনিয়ার জেনাকারী বা লোভী বা প্রবঞ্চক বা প্রতিমাপূজকদের সংসর্গ একেবারে ছাড়তে হবে, তা নয়, কেননা তা হলে তো তোমাদের দুনিয়ার বাইরে চলে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার অর্থ এই নয় যে, এ জগতের সব লোক, যারা নীতিভ্রষ্ট বা লোভী বা প্রতারক কিংবা প্রতিমাপূজক, তাদের সংসর্গ ত্যাগ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের এ জগৎ পরিত্যাগ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জগতের ব্যভিচারী কি লোভী কি পরধনগ্রাহী কি প্রতিমাপূজকদের সংসর্গ একেবারে ছাড়িতে হইবে, তাহা নয়, কেননা তাহা হইলে সুতরাং জগতের বাহিরে যাওয়া তোমাদের আবশ্যক হইয়া পড়ে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে হ্যাঁ, এই জগতের যাঁরা নষ্ট চরিত্রের লোক, লোভী, ঠগবাজ বা প্রতিমাপূজক তাদের কথা অবশ্য বলিনি, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে চলে য়েতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জগতের ব্যভিচারী, কি লোভী, কি (পরধনগ্রাহী) যে জোরকরে পরের সম্পত্তি গ্রহণ করে, কি প্রতিমাপূজকদের সঙ্গে একেবারে সম্পর্ক রাখবে না, তা নয়, কারণ তা করতে হলে তোমাদেরকে পৃথিবীর বাইরে যেতে হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জগতের ব্যভিচারী কি লোভী কি পরধনগ্রাহী কি প্রতিমাপূজকদের সংসর্গ একেবারে ছাড়িতে হইবে, তাহা নয়, কেননা তাহা হইলে জগতের বাহিরে যাওয়া তোমাদের আবশ্যক হইয়া পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই জগতের খারাপ চরিত্রের লোক, লোভী, জোচ্চোর বা যারা প্রতিমা পূজা করে তাদের কথা অবশ্য আমি বলি নি, কারণ তাহলে তোমাদের তো এই জগতের বাইরে চলে যেতে হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দুনিয়ার খারাপ চরিত্রের লোক, লোভী, জো"েচার বা যারা মূর্তি পূজা করে তাদের কথা অবশ্য আমি বলি নি, কারণ তাহলে তোমাদের তো এই দুনিয়ার বাইরে চলে যেতে হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার অর্থ এই নয় যে বাইরের জগতের ব্যভিচারী, লোভী, প্রতারক কিম্বা অধর্মাচারীদের সঙ্গে একেবারেই কোন সংশ্রব রাখবে না, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে গিয়ে বাস করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে হ্যাঁ, এই জগতের যারা নষ্ট চরিত্রের লোক, লোভী, ঠগবাজ বা প্রতিমাপূজক তাদের কথা অবশ্য বলিনি, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে চলে যেতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জগতের ব্যভিচারী, কি লোভী, কি (পরধনগ্রাহী) যে জোর করে পরের সম্পত্তি গ্রহণ করে, কি প্রতিমা পূজারীদের সঙ্গে একেবারে সম্পর্ক রাখবেনা, তা নয়, কারণ তা করতে হলে তোমাদেরকে পৃথিবীর বাইরে যেতে হবে।