1 Corinthians 5:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি, দেহে অনুপস্থিত হলেও রূহে উপস্থিত হয়ে, যে ব্যক্তি এমন কাজ করেছে, উপস্থিত ব্যক্তির মত তার বিচার করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদিও সশরীরে তোমাদের মধ্যে নেই, তবুও আত্মায় আমি তোমাদের সঙ্গে আছি। আর আমি ইতিমধ্যে একজন উপস্থিত ব্যক্তির মতোই সেই ব্যক্তির বিচার করেছি যে এমন করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি, দেহে অনুপস্থিত হইলেও আত্মাতে উপস্থিত হইয়া, যে ব্যক্তি এই প্রকারে সেই কার্য্য করিয়াছে, উপস্থিত ব্যক্তির ন্যায় তাহার বিচার করিয়াছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দৈহিকভাবে আমি উপস্থিত না থাকলেও আত্মাতে আমি তোমাদের সঙ্গেই আছি৷ য়ে এই রকম অন্যায় কাজ করেছে, তোমাদের মধ্যে উপস্থিত থেকেই আমি তার বিচার করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি, দেহে অনুপস্থিত হলেও আত্মাতে উপস্থিত হয়ে, যে ব্যক্তি এই কাজ করেছে, তা উপস্থিত ব্যক্তির মতো তার বিচার করেছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি, দেহে অনুপস্থিত হইলেও আত্মাতে উপস্থিত হইয়া, যে ব্যক্তি এই প্রকারে সেই কার্য করিয়াছে, উপস্থিত ব্যক্তির ন্যায় তাহার বিচার করিয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেহে উপস্থিত না থাকলেও আত্মায় তোমাদের সংগে আছি। যে এই রকম কাজ করেছে, উপস্থিত থাকা লোকের মতই আমি তার বিচার আগেই করে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শরীরে উপস্থিত না থাকলেও রূহে তোমাদের সংগে আছি। যে এই রকম কাজ করেছে, উপস্থিত থাকা লোকের মতই আমি তার বিচার আগেই করে রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে সশরীরে উপস্থিত না হলেও আমি আত্মিক ভাবে উপস্থিত। যে ব্যক্তি এমন কাজ করেছে তার সম্পর্কে সেখানে উপস্থিত কেজনের মতই আমিও আমার মত জানাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দৈহিকভাবে আমি উপস্থিত না থাকলেও আত্মাতে আমি তোমাদের সঙ্গেই আছি৷ যে এই রকম অন্যায় কাজ করেছে, তোমাদের মধ্যে উপস্থিত থেকেই আমি তার বিচার করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি, দেহে অনুপস্থিত হলেও আত্মাতে উপস্থিত হয়ে, যে ব্যক্তি এই কাজ করেছে, তা উপস্থিত ব্যক্তির মতো তার বিচার করেছি;