1 Corinthians 5:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের গর্ব করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প খামি সুজির সমস্ত তাল ফাঁপিয়ে তোলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের গর্ব করা ভালো নয়। তোমরা কি জানো না যে, সামান্য খামির ময়দার সমস্ত তালকেই খামিরময় করতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের শ্লাঘা করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করিয়া ফেলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের গর্ব করা শোভা পায় না, তোমরা তো এ কথা জান য়ে, ‘একটুখানি খামির ময়দার সমস্ত তালটাকে ফাঁপিয়ে তোলে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের অহংকার করা ভাল নয় । তোমরা কি জান না যে, অল্প খামির ময়দার সমস্ত তালকে খামিরে পূর্ণ করে ফেলে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের শ্লাঘা করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প তাড়ী সুজির সমস্ত তাল তাড়ীময় করিয়া ফেলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গর্ব করা তোমাদের পক্ষে ভাল নয়। তোমরা কি জান না যে, একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে? তোমাদের মধ্য থেকে সেই পুরানো খামি ফেলে দাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গর্ব করা তোমাদের পক্ষে ভাল নয়। তোমরা কি জান না যে, একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে? তোমাদের মধ্য থেকে সেই পুরানো খামি ফেলে দাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গর্ব করা তোমাদের সাজে না। তোমরা কি জান না যে সামান্য একটু খামিরও ময়দার গোটা তালকে গেঁজিয়ে তুলতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের গর্ব করা শোভা পায় না৷ তোমরা তো এ কথা জান যে, “একটুখানি খামির ময়দার সমস্ত তালটাকে ফাঁপিয়ে তোলে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের অহঙ্কার করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প খামির ময়দার সমস্ত তালকে খামিরে পূর্ণ করে ফেলে।