1 Corinthians 5:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরাতন খামি বের করে দাও; যেন তোমরা নতুন তাল হতে পার— তোমরা তো খামিহীন। কারণ আমাদের ঈদুল ফেসাখের মেষশাবক কোরবানীরূপে উৎসর্গীকৃত হয়েছেন, তিনি মসীহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা পুরোনো খামির দূর করে দাও, যেন এক নতুন তাল হতে পারো, যার মধ্যে খামির থাকবে না—প্রকৃতপক্ষে যেমন তোমরা আছ। কারণ খ্রীষ্ট, আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলিরূপে উৎসর্গীকৃত হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরাতন তাড়ী বাহির করিয়া দেও; যেন তোমরা নূতন তাল হইতে পার—তোমরা ত তাড়ীশূন্য। কারণ আমাদের নিস্তারপর্ব্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্য থেকে পুরানো খামির বের করে ফেল, য়েন তোমরা এক নতুন তাল হতে পার৷ খ্রীষ্টীয়ান হিসাবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই, কারণ খ্রীষ্ট, যিনি আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পুরনো খামির বের করে দাও; যেন তোমরা নতুন তাল হতে পার তোমরা তো খামিরবিহীন । কারণ আমাদের নিস্তারপর্বের মেষশাবক বলী হয়েছেন, তিনি খ্রীষ্ট ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরাতন তাড়ী বাহির করিয়া দেও; যেন তোমরা নূতন তাল হইতে পার- তোমরা ত তাড়ীশূন্য। কারণ আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেন তোমরা একটা নতুন খামিহীন ময়দার তাল হতে পার; আর আসলেও তোমরা তা-ই। আমাদের উদ্ধার-পর্বের মেষ-শিশু খ্রীষ্টকে উৎসর্গ করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেন তোমরা একটা নতুন খামিহীন ময়দার তাল হতে পার; আর আসলেও তোমরা তা-ই। আমাদের উদ্ধার-ঈদের মেষ-শাবক মসীহ্‌কে কোরবানী দেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যাতে খামিরবিহীন নতুন ময়দার তালে পরিণত হতে পার তার জন্য পুরানো সমস্ত খামির দূর করে নিজেদের শুচিশুদ্ধ কর। আমি জানি তোমরা সেইমত হতে পেরেছ, কারণ আমাদের তারণোৎসবের মেষশাবকরূপে খ্রীষ্টকে বলিদান করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্য থেকে পুরানো খামির বার করে ফেল, যেন তোমরা এক নতুন তাল হতে পার৷ খ্রীষ্টীয়ান হিসাবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই, কারণ খ্রীষ্ট, যিনি আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরনো খামি বের করে নিজেদের শুচি কর; যেন তোমরা নতুন তাল হতে পার তোমরা তো খামি বিহীন। কারণ আমাদের নিস্তারপর্ব্বের মেষশাবক বলি হয়েছেন, তিনি খ্রীষ্ট।