1 Corinthians 6:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তোমাদের মধ্যে কোন একজনের বিরুদ্ধে কোন কথা থাকে তবে কোন্ সাহসে তার বিচার পবিত্র লোকদের কাছে নিয়ে না গিয়ে অধার্মিকদের কাছে নিয়ে যায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে কারও যদি অন্যজনের সঙ্গে বিবাদ থাকে, সে কি তা বিচারের জন্য পবিত্রগণের কাছে না নিয়ে গিয়ে অবিশ্বাসীদের কাছে নিয়ে যাওয়ার সাহস দেখায়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে, আর এক জনের বিরুদ্ধে কোন কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্ম্মিকদের কাছে লইয়া যায়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্যে কারো যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তবে সে কোন সাহসে ঈশ্বরের পবিত্র লোকদের কাছে না গিয়ে আদালতে বিচারকদের অর্থাত্ অধার্মিকদের কাছে যায়?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের মধ্য কি কারও সাহস আছে যে, আর একজনের বিরুদ্ধে কোন কথা থাকলে তার বিচার পবিত্র লোকেদের কাছে নিয়ে না গিয়ে অধার্মিকদের কাছে নিয়ে যায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের মধ্যে কি কাহারও সাহস হয় যে, আর একজনের বিরুদ্ধে কোন কথা থাকিলে তাহার বিচার পবিত্রগণের কাছে লইয়া না গিয়া অধার্মিকদের কাছে লইয়া যায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে কারও যদি কোন বিশ্বাসী ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবার কোন কারণ থাকে, তবে সে কোন্ সাহসে ঈশ্বরের লোকদের কাছে না গিয়ে যারা ঈশ্বরের নয় তাদের কাছে গিয়ে বিচার চায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে কারও যদি কোন ঈমানদার ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবার কোন কারণ থাকে, তবে সে কোন্ সাহসে আল্লাহ্র বান্দাদের কাছে না গিয়ে যারা আল্লাহ্র নয় তাদের কাছে গিয়ে বিচার চায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের মধ্যে কারও যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে সে কোন সাহসে বিচারের জন্য পবিত্র মণ্ডলীর কাছে না গিয়ে সাধারণ-আদালতে যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে কারো যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তবে সে কোন্ সাহসে ঈশ্বরের পবিত্র লোকদের কাছে না গিয়ে আদালতে বিচারকদের অর্থাৎ অধার্মিকদের কাছে যায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মধ্য কি কারও সাহস আছে যে, আর এক জনের বিরুদ্ধে কোন কথা থাকলে তার বিচার পবিত্র ভাইদের কাছে নিয়ে না গিয়ে অধার্ম্মিক নেতাদের কাছে নিয়ে যায়?