1 Corinthians 6:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা কেউ কেউ সেই ধরনের লোক ছিলে; কিন্তু তোমরা ঈসা মসীহের নামে ও আমাদের আল্লাহ্র রূহে তোমাদের ধৌত করা হয়েছে, পবিত্র করা হয়েছ ও ধার্মিক বলে গণনা করা হয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরাও কেউ কেউ সেইরকমই ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মার দ্বারা ধৌত হয়েছ, শুচিশুদ্ধ হয়েছ ও নির্দোষ প্রতিপন্ন হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্ম্মিক গণিত হইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের মধ্যে কেউ কেউ এই ধরণের লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও ঈশ্বরের আত্মায় নিজেদের ধৌত করেছ, পবিত্র হয়েছ, তোমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমরা কেউ কেউ সেই প্রকারের লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় নিজেদেরকে পরিস্কার করেছ, পবিত্র্র হয়েছ, নির্দোষ বলে প্রমাণিত হয়েছ ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে কেউ কেউ সেই রকমই ছিলে, কিন্তু প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে আর আমাদের ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে তোমাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হয়েছে এবং নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে কেউ কেউ সেই রকমই ছিলে, কিন্তু হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আর আমাদের আল্লাহ্র রূহের মধ্য দিয়ে তোমাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, পবিত্র করা হয়েছে এবং ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের মধ্যে কেউ কেউ এই ধরণের লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও ঈশ্বরের আত্মায় নিজেদের ধৌত করেছ, পবিত্র হয়েছ, তোমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা কেউ কেউ সেই প্রকারের লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় নিজেদেরকে পরিষ্কার করেছ, পবিত্র্র হয়েছ, নির্দোষ বলে গণ্য হয়েছ।