1 Corinthians 6:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘সকলই আমার পক্ষে বিধেয়’, তা হতে পারে কিন্তু সকলই যে মঙ্গলজনক তা নয়; ‘সকলই আমার পক্ষে বিধেয়’, কিন্তু আমি কোন কিছুরই গোলাম হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সবকিছু করা আমার পক্ষে নিয়মসংগত,” কিন্তু সবকিছুই আমার জন্য উপকারী নয়। “সবকিছু করা আমার পক্ষে নিয়মসংগত,” কিন্তু কোনো কিছুই আমার উপরে কর্তৃত্ব করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্ত্তৃত্বাধীন হইব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সব কিছু করার অধিকার আমার আছে,’ কিন্তু সব কিছু করা য়ে হিতকর তা নয়৷ হ্যাঁ, ‘সব কিছু করার অধিকার আমার আছে,’ কিন্তু আমি কোন কিছুর দাস হব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সব কিছু করা আমার কাছে আইনসম্মত, কিন্তু সব কিছুই যে ভালোর জন্য, তা নয়; সব কিছুই আমার জন্য আইনসম্মত, কিন্তু আমি কিছুরই অধীন হব না ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই আমার পক্ষে বিধেয়, কিন্তু আমি কিছুরই কর্তৃত্বাধীন হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কেউ বলে, “কোন কিছু করা আমার পক্ষে অনুচিত নয়।” তা ঠিক, তবে সব কিছুই যে মানুষের উপকার করে, তা নয়। কোন কিছু করা আমার পক্ষে অনুচিত নয় বটে, কিন্তু আমি কোন কিছুরই দাস হব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কেউ বলে, “কোন কিছু করা আমার পক্ষে হারাম নয়।” তা ঠিক, তবে সব কিছুই যে মানুষের উপকার করে, তা নয়। কোন কিছু করা আমার পক্ষে হারাম নয় বটে, কিন্তু আমি কোন কিছুরই গোলাম হব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বলতে পার, ‘আমি সব কিছুই করতে পারি’ ঠিক কথা, কিন্তু সব কিছু কল্যাণকর নয়। সব কিছু করার অধিকার আমার আছে এতে সন্দেহ নেই, কিন্তু আমি কোন কিছুরই অধীন হব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সব কিছু করার অধিকার আমার আছে,” কিন্তু সব কিছু করা যে হিতকর তা নয়৷ হ্যাঁ, “সব কিছু করার অধিকার আমার আছে,” কিন্তু আমি কোন কিছুর দাস হব না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সব কিছু করা আমার কাছে আইন সম্মত, কিন্তু সব কিছুই যে ভালোর জন্য তা নয়; সব কিছুই আমার জন্য আইন বিধেয়, কিন্তু আমি তাদের কোনো ক্ষমতার অধীন হব না।