1 Corinthians 6:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খাদ্য পেটের জন্য এবং পেট খাদ্যের জন্য, কিন্তু আল্লাহ্‌ উভয়েরই লোপ করবেন। দেহ জেনার জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পেটের জন্য খাদ্য এবং খাদ্যের জন্য পেট,” কিন্তু ঈশ্বর এই উভয়কেই ধ্বংস করবেন। দেহ অবৈধ সংসর্গের জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
খাদ্য উদরের নিমিত্ত, এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয়ের লোপ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খাবার তো পেটের জন্য, আর পেট তো খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এদের উভয়েরই লোপ করবেন৷’ আমাদের দেহ য়ৌন পাপ কার্য়ের জন্য নয়, প্রভুরই জন্য আর প্রভুও এই দেহের জন্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খাবার পেটের জন্য এবং পেট খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এই সবকিছুরই শেষ করবেন । দেহ ব্যাভিচারের জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
খাদ্য উদরের নিমিত্ত, এবং উদর খাদ্যের নিমিত্ত, কিন্তু ঈশ্বর উভয়ের লোপ করিবেন। দেহ ব্যভিচারের নিমিত্ত নয়, কিন্তু প্রভুর নিমিত্ত, এবং প্রভু দেহের নিমিত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার কেউ কেউ এই কথাও বলে, “খাবার পেটের জন্য আর পেট খাবারের জন্য।” বেশ ভাল কথা, কিন্তু এই দু’টাই একদিন ঈশ্বর বাতিল করে দেবেন। দেহ ব্যভিচার করবার জন্য নয় বরং তা প্রভুরই জন্য, আর প্রভু দেহের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার কেউ কেউ এই কথাও বলে, “খাবার পেটের জন্য আর পেট খাবারের জন্য।” খুব ভাল কথা, কিন্তু এই দু’টাই একদিন আল্লাহ্‌ বাতিল করে দেবেন। শরীর জেনা করবার জন্য নয় বরং তা প্রভুরই জন্য, আর প্রভু শরীরের জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদরের জন্য খাদ্য এবং খাদ্য গ্রহণের জন্য উদর। কিন্তু ঈশ্বর এই উভয়কেই শেষ করবেন। দেহ ব্যভিচারের জন্য নয়, প্রভুর সেবার জন্য এবং প্রভুই দেহের মালিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাবার তো পেটের জন্য, আর পেট তো খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এদের উভয়েরই লোপ করবেন৷ আমাদের দেহ যৌন পাপ কার্যের জন্য নয়, প্রভুরই জন্য আর প্রভুও এই দেহের জন্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খাবার পেটের জন্য এবং পেট খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এই সবকিছুরই শেষ করবেন। দেহ ব্যাভিচারের জন্য নয়, কিন্তু প্রভুর জন্য এবং প্রভু দেহের জন্য।