1 Corinthians 6:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কি জান না যে, তোমাদের দেহ মসীহের অঙ্গ? তবে আমি কি মসীহের অঙ্গ নিয়ে গিয়ে পতিতার অঙ্গে পরিণত করবো? তা নিশ্চয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না যে, তোমাদের দেহ স্বয়ং খ্রীষ্টেরই অঙ্গ? তাহলে আমি কি খ্রীষ্টের অঙ্গগুলিকে নিয়ে কোনো বেশ্যার সঙ্গে সংযুক্ত করব? কখনোই নয়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কি জান না যে, তোমাদের দেহ খ্রীষ্টের অঙ্গ? তবে আমি কি খ্রীষ্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কি জান না য়ে তোমাদের দেহ খ্রীষ্টের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ? তাহলে কি তোমরা খ্রীষ্টের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেশ্য়ার দেহের সঙ্গে যুক্ত করবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা কি জান না যে, তোমাদের দেহ খ্রীষ্টের অঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গ নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব? তা দূরে থাকুক ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কি জান না যে, তোমাদের দেহ খ্রীষ্টের অঙ্গ? তবে আমি কি খ্রীষ্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কি জান না যে, তোমাদের দেহ খ্রীষ্টের দেহের অংশ? তাহলে আমি কি খ্রীষ্টের দেহের অংশ নিয়ে বেশ্যার দেহের সংগে যুক্ত করব? কখনও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কি জান না যে, তোমাদের শরীর মসীহের শরীরের অংশ? তাহলে আমি কি মসীহের শরীরের অংশ নিয়ে বেশ্যার শরীরের সংগে যুক্ত করব? কখনও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না যে তোমাদের দেহ খ্রীষ্টেরই অঙ্গপ্রত্যঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গকে গণিকার অঙ্গে পরিণত করব? কখনও প্রভু যীশুর না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি জান না যে তোমাদের দেহ খ্রীষ্টের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ? তাহলে কি তোমরা খ্রীষ্টের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেশ্যার দেহের সঙ্গে যুক্ত করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কি জান না যে, তোমাদের শরীর খ্রীষ্টের অঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গ নিয়ে গিয়ে বেশ্যার অঙ্গ করব? তা দূরে থাকুক।