1 Corinthians 6:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি পতিতার সঙ্গে যুক্ত হয়, সে তার সঙ্গে একদেহ হয়? কারণ পাক-কিতাবে লেখা আছে, “সে দু’জন একাঙ্গ হবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না, যে নিজেকে বেশ্যার সঙ্গে সংযুক্ত করে, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ এরকম বলা হয়েছে, “সেই দুজন একাঙ্গ হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, “সে দুই জন একাঙ্গ হইবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
না, কখনই না৷ তোমরা কি জান না, য়ে বেশ্য়ার সঙ্গে যুক্ত হয় সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ শাস্ত্র বলছে, ‘তারা দুজন এক দেহ হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ তিনি বলেন, “সে দুই জন এক দেহ হবে ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তাহার সহিত একদেহ হয়? কারণ তিনি বলেন, “সেই দুই জন একাঙ্গ হইবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কি জান না, বেশ্যার সংগে যে যুক্ত হয় সে তার সংগে একদেহ হয়? কারণ শাস্ত্রে লেখা আছে, “তারা দু’জন একদেহ হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কি জান না, বেশ্যার সংগে যে যুক্ত হয় সে তার সংগে এক শরীর হয়? কারণ কিতাবে লেখা আছে, “তারা দু’জন এক শরীর হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না, গণিকার সঙ্গে যে মিলিত হয় সে তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়? কারণ শাস্ত্র বলে, ‘সেই দুজন একাঙ্গ হবে,’ –
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
না, কখনই না৷ তোমরা কি জান না, যে বেশ্যার সঙ্গে যুক্ত হয় সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ শাস্ত্র বলছে, “তারা দুজন এক দেহ হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা তোমরা কি জান না, যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ তিনি বলেন, “সে দুই জন এক দেহ হবে।”