1 Corinthians 6:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পাক-রূহের থাকবার ঘর, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁকে তোমরা আল্লাহ্‌র কাছ থেকে পেয়েছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কি জান না, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, য়াঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? তোমরা তো আর নিজেদের নও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা কি জান না, তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ, সেই পবিত্র আত্মার থাকবার ঘরই হল তোমাদের দেহ? তোমরা তোমাদের নিজেদের নও;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা কি জান না, তোমাদের দিলে যিনি বাস করেন এবং যাঁকে তোমরা আল্লাহ্‌র কাছ থেকে পেয়েছ, সেই পাক-রূহের থাকবার ঘরই হল তোমাদের শরীর? তোমরা তোমাদের নিজেদের নও;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না যে ঈশ্বরদত্ত পবিত্র আত্মা তোমাদের অন্তরে বাস করেন এবং তোমাদের দেহ তাঁর মন্দির?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি জান না, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? তোমরা তো আর নিজেদের নও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ?