1 Corinthians 6:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুতরাং তোমাদের বিচার যদি দুনিয়াবী বিষয় সক্রান্ত হয়, তবে মণ্ডলীর চোখে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদের উপরেই কি বিচারের দায়িত্ব দিয়ে থাক?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, এই সমস্ত বিষয়ে যদি তোমাদের মধ্যে বিবাদ থাকে, তাহলে মণ্ডলীতে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদেরই কি বিচারকের আসনে বসিয়ে থাকো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমাদের দ্বারা যদি ইহজীবন সংক্রান্ত বিষয়ের বিচার হয়, তবে মণ্ডলীতে যাহারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাহাদিগকেই কি বিচারে বসাইয়া থাক?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমাদের নিজেদের মধ্যে যদি কোন নালিশ থাকে, তবে যাঁরা মণ্ডলীর লোক নয় তাদেরই কি তোমরা বিচার করার জন্য ঠিক করবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব তোমরা যদি দৈনন্দিন জীবন সংক্রান্ত বিষয়ের বিচার কর, তবে মন্ডলীতে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদেরকেই কেন বিচারে বসাও?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমাদের দ্বারা যদি ইহজীবন সংক্রান্ত বিষয়ের বিচার হয়, তবে মণ্ডলীতে যাহারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাহাদিগকেই কি বিচারে বসাইয়া থাক?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমাদের এই রকম কোন নালিশ থাকে তবে যারা মণ্ডলীর লোক নয় তাদেরই কি তোমরা বিচারক হবার জন্য ঠিক করে থাক?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমাদের এই রকম কোন নালিশ থাকে তবে যারা জামাতের লোক নয় তাদেরই কি তোমরা বিচারক হবার জন্য ঠিক করে থাক?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর ঐহিক বিষয়গুলি যদি তোমাদের বিচার্য হয় তাহলে তোমরা কি করে এই সব বিষয়ে বিচারের জন্য মণ্ডলীতে যাদের কোন স্থান নেই তাদের ডেকে আন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমাদের নিজেদের মধ্যে যদি কোন নালিশ থাকে, তবে যারা মণ্ডলীর লোক নয় তাদেরই কি তোমরা বিচার করার জন্য ঠিক করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরা যদি দৈনন্দিন জীবন সংক্রান্ত বিষয়ের বিচার কর, তবে মণ্ডলীতে যারা কিছুরই মধ্যে গণ্য নয়, তাদেরকেই কেন বিচারে বসাও?