1 Corinthians 6:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের লজ্জা দেবার জন্য এই কথা বলছি। এটা কেমন কথা? তোমাদের মধ্যে কি এমন একজনও জ্ঞানবান নেই যে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে তার নিষপত্তি করে দিতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের লজ্জা দেওয়ার উদ্দেশে আমি একথা বলছি। বিশ্বাসীদের মধ্যে বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করার মতো যথেষ্ট বিচক্ষণ ব্যক্তি তোমাদের মধ্যে কেউ নেই, এও কি সম্ভব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান্ এক জনও নাই যে, ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হইলে তাহার নিষ্পত্তি করিয়া দিতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের লজ্জা দেবার জন্য আমি এই কথা বলছি: এটা খুব খারাপ, তোমাদের মধ্যে সত্যিই কি এমন কোন জ্ঞানী লোক নেই য়ে ভাইয়েদের মধ্যে বিবাদ বাধলে তার মীমাংসা করে দিতে পাবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের লজ্জার জন্য এই কথা বলছি । এটা কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানী একজনও নেই যে, ভাইয়েদের মধ্য ঝগড়া হলে তার মীমাংসা করতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি। এ কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানবান একজনও নাই যে, ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হইলে তাহার নিষপত্তি করিয়া দিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের লজ্জা দেবার জন্য আমি এই কথা বলছি। তোমাদের মধ্যে সত্যিই কি এমন কোন জ্ঞানী লোক নেই, যে ভাইদের মধ্যে গোলমালের মীমাংসা করে দিতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের লজ্জা দেবার জন্য আমি এই কথা বলছি। তোমাদের মধ্যে সত্যিই কি এমন কোন জ্ঞানী লোক নেই, যে ভাইদের মধ্যে গোলমালের মীমাংসা করে দিতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের লজ্জা হওয়া উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের লজ্জা দেবার জন্য আমি এই কথা বলছি: এটা খুব খারাপ, তোমাদের মধ্যে সত্যিই কি এমন কোন জ্ঞানী লোক নেই যে ভাইদের মধ্যে বিবাদ বাধলে তার মীমাংসা করে দিতে পাবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের লজ্জার জন্য এই কথা বলছি। এটা কেমন? তোমাদের মধ্যে কি এমন জ্ঞানী একজনও নেই যে, ভাইয়েদের মধ্য ঝগড়া হলে তার বিচার করতে পারে?