1 Corinthians 6:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, এতে তোমাদের বিশেষ ক্ষতি হচ্ছে। এর চেয়ে বরং অন্যায় সহ্য কর না কেন? অথবা বঞ্চিত হও না কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে মামলা-মোকদ্দমা থাকার অর্থ, তোমরা ইতিমধ্যে সম্পূর্ণ পরাস্ত হয়েছ। এর চেয়ে বরং অন্যায় সহ্য করো বা প্রতারিত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য কর না কেন? বরং বঞ্চিত হও না কেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা য়ে একে অপরের বিরুদ্ধে মামলা করছ এতে প্রমাণ হচ্ছে য়ে তোমরা পরাস্ত হয়েছ৷ তার চেয়ে ভাল হয় যদি তুমি কাউকে তোমার বিরুদ্ধে অন্যায় করতে দাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, এতে বরং তোমাদেরই বিশেষ ক্ষতি হচ্ছে । বরং অন্যায় সহ্য কর না কেন? বরং বঞ্চিত হও না কেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, ইহাতে তোমাদের বিশেষ ক্ষতি হইতেছে। বরং অন্যায় সহ্য কর না কেন? বরং বঞ্চিত হও না কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসলে তোমরা যে একে অন্যের বিরুদ্ধে মামলা-মকদ্দমা করছ তাতে এটাই প্রমাণ হচ্ছে যে, তোমরা হেরে গেছ। তার চেয়ে বরং অন্যায় সহ্য কর না কেন? ঠকে যাও না কেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসলে তোমরা যে একে অন্যের বিরুদ্ধে মামলা-মকদ্দমা করছ তাতে এটাই প্রমাণ হচ্ছে যে, তোমরা হেরে গেছ। তার চেয়ে বরং অন্যায় সহ্য কর না কেন? ঠকে যাও না কেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের একজনের বিরুদ্ধে অপরের মালা -মোকর্দমা তোমাদের দুর্বলতারই প্রমাণ। এর চেয়ে তোমরা বরং অন্যায় সহ্য কর, বরং প্রবঞ্চিত হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যে একে অপরের বিরুদ্ধে মামলা করছ এতে প্রমাণ হচ্ছে যে তোমরা পরাস্ত হয়েছ৷ তার চেয়ে ভাল হয় যদি তুমি কাউকে তোমার বিরুদ্ধে অন্যায় করতে দাও৷ ভাল হয় কাউকে যদি তোমায় প্রতারণা করতে দাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যে পরস্পরের বিরুদ্ধে বিচার চাও, এতে বরং তোমাদেরই বিশেষ ক্ষতি হচ্ছে। বরং অন্যায় সহ্য কর না কেন? বরং বঞ্চিত হও না কেন?