1 Corinthians 6:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা আল্লাহ্‌র রাজ্যে অধিকার পাবে না? ভ্রান্ত হয়ো না; যারা অসচ্চরিত্র বা প্রতিমাপূজক বা জেনাকারী বা সমকামী,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কি জানো না, যে যারা অধার্মিক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকার লাভ করবে না? তোমরা বিভ্রান্ত হোয়ো না। কারণ যারা বিবাহ-বহির্ভূত সংসর্গকারী, বা প্রতিমাপূজক, বা ব্যভিচারী, বা সমকামী
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা তোমরা কি জান না যে, অধার্ম্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না? নিজেদের ঠকিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না; যাহারা ব্যভিচারী কি প্রতিমাপূজক কি পারদারিক কি স্ত্রীবৎ আচারী কি পুঙ্গামী,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না, তা কি তোমরা জান না? তোমরা ভুল কোরো না। যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ-বেশ্যা, যে পুরুষেরা সমকামী,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা অন্যায় করে তারা যে আল্লাহ্‌র রাজ্যের অধিকারী হবে না, তা কি তোমরা জান না? তোমরা ভুল কোরো না। যাদের চরিত্র খারাপ, যারা মূর্তি পূজা করে, যারা জেনা করে, যারা পুরুষ-বেশ্যা, যে পুরুষেরা সমকামী,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা নিশ্চয় জানো যে ঈশ্বরের রাজ্যে অধার্মিক লোকদের কোন স্থান নেই? নিজেদের ঠকিও না! যারা ব্যভিচারী, অনৈতিক যৌনচারী, যারা প্রতিমার পূজা করে, যারা পুংশ্চলী ও পুংসমকারী, ঈশ্বরের রাজ্যে এদের কোন অধিকার নেই৷ সেই রকম যারা চোর, লোভী, মাতাল, যারা পরনিন্দা করে ও যারা প্রতারক তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না? নিজেদের ঠকিও না; যারা ব্যভিচারী, যারা প্রতিমা পূজারী, কি পুরুষ বেশ্যা, কি সমকামী,