1 Corinthians 7:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি চলে যায়, তবে সে অবিবাহিতা থাকুক, কিংবা স্বামীর সঙ্গে সম্মিলিত হোক— আর স্বামীও স্ত্রীকে তালাক না দিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি সে তা করে, সে অবশ্যই অবিবাহিত থাকবে, নয়তো সে তার স্বামীর সঙ্গে পুনর্মিলিত হবে। আবার কোনো স্বামীও তার স্ত্রীকে অবশ্যই ত্যাগ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি চলিয়া যায়, তবে সে অবিবাহিতা থাকুক, কিম্বা স্বামীর সহিত সম্মিলিতা হউক—আর স্বামীও স্ত্রীকে পরিত্যাগ না করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি সে স্বামীকে ছেড়ে যায় তবে তার একা থাকা উচিত অথবা সে য়েন তার স্বামীর কাছে ফিরে যায়৷ স্বামীর উচিত নয় স্ত্রীকে পরিত্যাগ করা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে সে অবিবাহিত থাকুক, কিংবা স্বামীর সঙ্গে আবার মিলিত হোক, আর স্বামীও স্ত্রীকে ত্যাগ না করুক ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি চলিয়া যায়, তবে সে অবিবাহিতা থাকুক, কিম্বা স্বামীর সহিত সম্মিলিতা হউক- আর স্বামীও স্ত্রীকে পরিত্যাগ না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যদি সে চলেই যায় তবে আর বিয়ে না করুক কিম্বা স্বামীর সংগে আবার মিলিত হোক। স্বামীও তার স্ত্রীকে ত্যাগ না করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যদি সে চলেই যায় তবে আর বিয়ে না করুক কিংবা স্বামীর সংগে আবার মিলিত হোক। স্বামীও তার স্ত্রীকে তালাক না দিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে সে একক থাকুক কিম্বা স্বামীর সঙ্গে পুনর্মিলিত হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সে স্বামীকে ছেড়ে যায় তবে তার একা থাকা উচিত অথবা সে যেন তার স্বামীর কাছে ফিরে যায়৷ স্বামীর উচিত নয় স্ত্রীকে পরিত্যাগ করা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি চলে যায়, তবে সে অবিবাহিত থাকুক, কিংবা স্বামীর সঙ্গে আবার মিলিত হোক, আর স্বামীও স্ত্রীকে ত্যাগ না করুক।