1 Corinthians 7:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার যে স্ত্রীর মসীহে অ-ঈমানদার স্বামী আছে, আর সেই ব্যক্তি তার সঙ্গে বাস করতে সম্মত হয় তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার কোনো নারীর যদি অবিশ্বাসী স্বামী থাকে ও সে তার সঙ্গে বসবাস করতে চায়, সেই নারীর পক্ষেও তাকে ত্যাগ করা উচিত নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার যদি কোন খ্রীষ্টানুসারী স্ত্রীলোকের অবিশ্বাসী স্বামী থাকে আর সেই স্বামী তার সঙ্গে থাকতে রাজী থাকে তবে সেই স্ত্রী য়েন তার স্বামীকে ত্যাগ না করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি যদি তার সঙ্গে বাস করতে রাজি হয়, তবে সে স্বামীকে ত্যাগ না করুক ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার যদি কোন স্ত্রীলোকের খ্রীষ্টে অবিশ্বাসী স্বামী থাকে আর সেই স্বামী তার সংগে থাকতে রাজী থাকে, তবে সেই স্বামীকে যেন সে ত্যাগ না করে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার যদি কোন স্ত্রীলোকের অ-ঈমানদার স্বামী থাকে আর সেই স্বামী তার সংগে থাকতে রাজী থাকে, তবে সেই স্বামীকে যেন সে তালাক না দেয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেমনি কোন নারীর স্বামী যদি আমাদের ধর্মে বিশ্বাসী না হয় কিন্তু সে যদি এ নারীর সঙ্গে বসবাস করতে চায়, তাকে পরিহার করা সেই স্ত্রীর পক্ষে উচিত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার যদি কোন খ্রীষ্টানুসারী স্ত্রীলোকের অবিশ্বাসী স্বামী থাকে আর সেই স্বামী তার সঙ্গে থাকতে রাজী থাকে তবে সেই স্ত্রী যেন তার স্বামীকে ত্যাগ না করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি যদি তার সঙ্গে বাস করতে রাজি হয়, তবে সে স্বামীকে ত্যাগ না করুক।